শিরোনাম
ভূমধ্যসাগরজুড়ে লাল ধুলিঝড়, সতর্কতা জারি বিচারপতি নিয়োগের ক্ষমতা ফের সরকারের হাতে শ্রমবাজার নিয়ে আলোচনা: মালয়েশিয়ায় যাচ্ছেন মন্ত্রী-উপদেষ্টা চুয়াডাঙ্গার বাতাসে আগুন, তাপমাত্রা ৪০ ডিগ্রি ছুঁইছুঁই দেশের স্বার্থে যেন জ্বালানী ব্যবহারে আমরা সাশ্রয়ী হই: বাণিজ্যমন্ত্রী দেশের স্বার্থে যেন জ্বালানী ব্যবহারে আমরা সাশ্রয়ী হই: বাণিজ্যমন্ত্রী বর্তমান সরকার দেশের মানুষের কষ্ট বুঝে বলেই তেলের দাম বাড়ায়নি:খন্দকার মুক্তাদির ১৪ বছরেও সন্ধান মেলেনি ছাত্রদল নেতা দিনারের উন্নয়নকাজে শতভাগ স্বচ্ছতা নিশ্চিতের নির্দেশ সিসিক প্রশাসকের আগামীকাল সিলেট আসছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার মুক্তাদির এমপি

https://www.emjanews.com/

14693

sylhet

প্রকাশিত

০৩ এপ্রিল ২০২৬ ১৯:২২

আপডেট

০৩ এপ্রিল ২০২৬ ১৯:২৩

সিলেট

১৪ বছরেও সন্ধান মেলেনি ছাত্রদল নেতা দিনারের

প্রকাশ: ০৩ এপ্রিল ২০২৬ ১৯:২২

ছবি: ইফতেখার আহমদ দিনার

সিলেট মহানগর ছাত্রদলের সাবেক নেতা ইফতেখার আহমদ দিনার নিখোঁজ হওয়ার ১৪ বছর পূর্ণ হয়েছে আজ শুক্রবার (৩ এপ্রিল)। ২০১২ সালের এই দিনে রাজধানী ঢাকা থেকে তার বন্ধু জুনেদের সঙ্গে রহস্যজনকভাবে নিখোঁজ হন তিনি। দীর্ঘ সময় পেরিয়ে গেলেও এখনো তাদের কোনো সন্ধান মেলেনি।

দিনারের পরিবার বরাবরই অভিযোগ করে আসছে, তৎকালীন আওয়ামী লীগ সরকার তাকে গুম করেছে। তবে এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের পক্ষ থেকে সুস্পষ্ট কোনো ব্যাখ্যা পাওয়া যায়নি।

পরিবারের সদস্যরা জানান, ছেলের ফিরে আসার আশায় দিনারের পিতা জীবনের শেষ সময় পর্যন্ত প্রতীক্ষায় ছিলেন। কিন্তু কোনো খোঁজ না পেয়েই কয়েক মাস আগে তিনি ইন্তেকাল করেন। প্রিয় সন্তানের অপেক্ষায় তার এই বিদায় পরিবারে আরও শোকের ছায়া নেমে এসেছে।

নিখোঁজের ১৪ বছর পূর্তি উপলক্ষে শুক্রবার সিলেট নগরীর উপশহরে অবস্থিত দিনারের বাসভবনে দোয়া মাহফিলের আয়োজন করা হয়। এতে তার রাজনৈতিক সহকর্মী, স্বজন ও এলাকাবাসী অংশ নেন। তারা দিনার ও তার নিখোঁজ বন্ধুর দ্রুত সন্ধান এবং এ ঘটনার সুষ্ঠু তদন্তের দাবি জানান।

পরিবার ও সহকর্মীদের একটাই প্রত্যাশা- দীর্ঘ ১৪ বছর পর হলেও যেন নিখোঁজ দিনারের সন্ধান মেলে এবং সত্য উদঘাটিত হয়।