শিরোনাম
সিলেটে যে কারণে আ/ট/ক হলেন ৭০ জন নিষিদ্ধই থাকছে আ.লীগের কার্যক্রম, সংসদে বিল পাশ ২০ বছরের জন্য ‘জাতীয় পর্যটন মহাপরিকল্পনা’ গ্রহণ করেছে সরকার বাংলাদেশ-থাইল্যান্ডের মধ্যে বাণিজ্য ও বিনিয়োগের সুযোগ রয়েছে: খন্দকার মুক্তাদির সংসদে ১৪ অধ্যাদেশসহ সিলেট মেডিকেল বিশ্ববিদ্যালয় বিল পাস বাণিজ্যমন্ত্রী খন্দকার মুক্তাদিরের আকস্মিক বাজার পরিদর্শন মালয়েশিয়ার বন্ধ শ্রমবাজার: আশার আলো দেখাচ্ছে মন্ত্রীর সফর সুবিধাবঞ্চিত এলাকায় গিয়ে মানুষের দুর্ভোগ দেখলেন সিসিক প্রশাসক আমরা নির্দোষ, এই মা/ম/লা বানোয়াট: আরিফ-গউছ সুরঞ্জিত সেনগুপ্ত হ/ত্যা চেষ্টা মা/ম/লায় সিলেটের আদালতে আরিফ, বাবর ও গউছ

https://www.emjanews.com/

14711

sylhet

প্রকাশিত

০৪ এপ্রিল ২০২৬ ১১:৩৯

আপডেট

০৪ এপ্রিল ২০২৬ ১৪:৪১

সিলেট

সিলেটসহ সারাদেশে অফিস-দোকান বন্ধ ও খোলার নতুন সময়সূচি চান ব্যবসায়ীরা

প্রকাশ: ০৪ এপ্রিল ২০২৬ ১১:৩৯

বৈশ্বিক জ্বালানিসংকটের প্রভাব মোকাবিলায় সিলেটসহ সারাদেশে সরকার অফিস ও ব্যবসায়িক প্রতিষ্ঠানের সময়সূচিতে নতুন পরিবর্তন আনার সিদ্ধান্ত জানিয়েছে। এই সিদ্ধান্তের ফলে সিলেটসহ দেশের সব জেলায় দোকানপাট ও বিপণিবিতানের সময়সূচিতে বড় পরিবর্তন আসতে পারে।

সরকারের সিদ্ধান্ত অনুযায়ী এখন থেকে অফিস চলবে সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত। বর্তমানে অফিস খোলা থাকে বিকেল ৫টা পর্যন্ত। আর সন্ধ্যা ৬টায় দেশের সব দোকানপাট ও শপিংমল বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছে সরকার।

এর আগে বৃহস্পতিবার সকালেই বাংলাদেশ দোকান মালিক ব্যবসায়ী সমিতি ঘোষণা দিয়েছিল, সব দোকান, বাজার ও শপিং মল রাত ৮টার মধ্যে বন্ধ রাখা হবে। তবে সংগঠনটি জানিয়েছিল, হোটেল, ফার্মেসি, কাঁচাবাজার ও জরুরি সেবার দোকান এই সময়ের বাইরে থাকবে।

সরকারি ব্রিফিংয়ে মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি বলেন, মধ্যপ্রাচ্যের চলমান যুদ্ধের কারণে সরবরাহ ব্যবস্থা অনিশ্চিত হয়ে পড়েছে। এই পরিস্থিতিতে বাজারের দামের ওঠানামা নিয়ন্ত্রণে বিভিন্ন পদক্ষেপ নিয়ে কাজ করছে সরকার। একই সঙ্গে শিক্ষাপ্রতিষ্ঠানের সময়সূচি নিয়ে শিক্ষা মন্ত্রণালয় রোববার থেকে আলাদা নির্দেশনা দেবে বলে জানানো হয়েছে। সব শ্রেণি ও সব প্রতিষ্ঠানের জন্য একই সিদ্ধান্ত না নিয়ে পর্যায়ক্রমে নির্দেশনা দেওয়া হবে। বিয়ে বা উৎসবের আলোকসজ্জা নিয়েও কঠোর অবস্থান জানিয়েছে সরকার। কোনো ধরনের আলোকসজ্জা করা যাবে না বলে জানানো হয়।

এদিকে, এ সিদ্ধান্ত পুনর্বিবেচনার জন্য দোকান মালিক সমিতির নেতারা প্রধানমন্ত্রীর কাছে অনুরোধ জানিয়েছেন। বাংলাদেশ দোকান ব্যবসায়ী মালিক সমিতি বলছে, সন্ধ্যা ছয়টার পরিবর্তে রাত আটটা পর্যন্ত দোকান খোলা রাখার সুযোগ দিলে তারা সকাল ১১টায় দোকান খুলতেও রাজি আছেন। শুক্রবার সন্ধ্যায় সংগঠনের সভাপতি মো. নাজমুল হাসান মাহমুদ ও সাধারণ সম্পাদক মো. আরিফুর রহমানের স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে সময়সূচি পুনর্বিবেচনার অনুরোধ জানানো হয়।