শিরোনাম
সবার জন্য স্বাস্থ্য নিশ্চিত করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ: রাষ্ট্রপতি সিলেটসহ সারাদেশে মেলা ও বিলবোর্ডের বাতিও সন্ধ্যা ৭টার মধ্যে বন্ধের নির্দেশ বৃষ্টিবলয় ‘গর্জন’: সিলেটেও টানা চারদিন বৃষ্টির আভাস মালয়েশিয়ায় যাচ্ছেন প্রবাসী কল্যাণ মন্ত্রী আরিফুল হক চৌধুরী নতুন সরকারের প্রথম একনেক বৈঠক, ৬ প্রকল্প অনুমোদন সিলেটে হামে আক্রান্ত দুই মাসের শিশুর মৃ ত্যু সিলেটজুড়ে বিশেষ অভিযানে ২ দিনে গ্রে/ফ/তা/র শতাধিক ওসমানী বিমানবন্দরে কোটি টাকার ক্ষয়ক্ষতি: কিভাবে আ/গু/ন লাগলো? এলডিসি উত্তরণে বাংলাদেশের প্রস্তুতিতে ঘাটতি যুদ্ধের কারণে মধ্যপ্রাচ্যে কর্মী পাঠানো বাধাগ্রস্ত হচ্ছে: প্রবাসীকল্যাণমন্ত্রী

https://www.emjanews.com/

14784

national

প্রকাশিত

০৬ এপ্রিল ২০২৬ ১৯:০০

জাতীয়

নতুন সরকারের প্রথম একনেক বৈঠক, ৬ প্রকল্প অনুমোদন

প্রকাশ: ০৬ এপ্রিল ২০২৬ ১৯:০০

ছবি: একনেক বৈঠকে

নতুন সরকার গঠনের পর জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) প্রথম বৈঠক অনুষ্ঠিত হয়েছে। সভায় আলোচ্যসূচিতে থাকা ১৯টি প্রকল্পের মধ্যে ৮টি নিয়ে আলোচনা শেষে ৬টি প্রকল্প অনুমোদন দেওয়া হয়েছে।

সোমবার (৬ মার্চ) সচিবালয়ে প্রধানমন্ত্রী ও একনেক সভাপতি তারেক রহমান-এর সভাপতিত্বে এ বৈঠক অনুষ্ঠিত হয়।

পরিকল্পনা মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা জসিম উদ্দিন জানান, এদিনের বৈঠকে মোট ১৯টি প্রকল্প উপস্থাপনের কথা থাকলেও সময়ের সীমাবদ্ধতার কারণে ৮টি প্রকল্প নিয়ে আলোচনা করে সভা স্থগিত করা হয়। এর মধ্যে ৬টি প্রকল্প অনুমোদন পেয়েছে এবং দুটি প্রকল্প পরবর্তী পর্যালোচনার জন্য রাখা হয়েছে। বাকি প্রকল্পগুলো আগামী সপ্তাহের বৈঠকে আলোচনা করা হবে।

দীর্ঘদিন ধরে শেরেবাংলা নগরের এনইসি সম্মেলন কক্ষে একনেক বৈঠক অনুষ্ঠিত হলেও এবার সেই রেওয়াজ ভেঙে সচিবালয়ের মন্ত্রিসভা কক্ষে বৈঠকটি অনুষ্ঠিত হয়। ভেন্যু পরিবর্তনের সুনির্দিষ্ট কারণ জানানো না হলেও সংশ্লিষ্ট কর্মকর্তাদের ধারণা, প্রধানমন্ত্রীর কর্মব্যস্ততা ও সচিবালয়কেন্দ্রিক কার্যক্রম পরিচালনার সুবিধার্থেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

উল্লেখ্য, একনেক বৈঠককে ঘিরে পরিকল্পনা কমিশন এলাকায় ব্যাপক প্রস্তুতি নেওয়া হয়েছিল। রাস্তা সংস্কার ও নতুন গাছ লাগিয়ে এলাকাটি সাজানো হলেও শেষ মুহূর্তে বৈঠকের স্থান পরিবর্তন করা হয়।

গত ২৪ ফেব্রুয়ারি প্রধানমন্ত্রী তারেক রহমান-কে সভাপতি করে নতুন একনেক কমিটি গঠন করা হয়। কমিটির বিকল্প সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সরকার গঠনের পর উন্নয়ন প্রকল্প নির্ধারণ ও ব্যয় পর্যালোচনার লক্ষ্যে এটিই ছিল শীর্ষ এই কমিটির প্রথম আনুষ্ঠানিক সভা।