শিরোনাম
সিলেটে অবৈধ যানের শোরুম বন্ধে কঠোর এসএমপি সিলেটে ঝোড়ো হাওয়া ও বজ্রবৃষ্টির পূর্বাভাস ভোজ্যতেল সরবরাহ স্বাভাবিক রাখতে ব্যবসায়ীদের সাথে বাণিজ্যমন্ত্রীর বৈঠক জামিনে কারামুক্ত সাবেক স্পিকার শিরীন শারমিন চৌধুরী ১৭ এপ্রিল শুরু হজ ফ্লাইট, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী সীমান্তে চোরাচালান ও বিমানবন্দরে যাত্রী হয়রানি বন্ধে কঠোর নির্দেশ শ্রমমন্ত্রীর মালয়েশিয়াসহ সব দেশের শ্রমবাজার নিয়ে যে বার্তা দিলেন প্রবাসীকল্যাণ মন্ত্রী সিলেট সীমান্তে বড় ধরনের অভিযানে বিজিবি: জব্দ প্রায় কোটি টাকার পণ্য সিলেটের সংরক্ষিত নারী আসনে মনোনয়নপত্র নিলেন একডজন প্রার্থী বেইলি রোডে সপরিবারে নাটক দেখলেন প্রধানমন্ত্রী

https://www.emjanews.com/

14791

weather

প্রকাশিত

০৬ এপ্রিল ২০২৬ ২০:৩৪

আবহাওয়া

বৃষ্টিবলয় ‘গর্জন’: সিলেটেও টানা চারদিন বৃষ্টির আভাস

প্রকাশ: ০৬ এপ্রিল ২০২৬ ২০:৩৪

ছবি: সংগৃহীত

আবহাওয়া পর্যবেক্ষণকারী টিম বিডব্লিউওটি জানিয়েছে, সিলেটসহ দেশের আকাশে রাতের মধ্যেই বৃষ্টিবলয় ‘গর্জন’ প্রবেশ করতে পারে।

সোমবার (৬ এপ্রিল) সন্ধ্যায় এক ফেসবুক পোস্টে এ তথ্য জানায় সংগঠনটি।

পোস্টে বলা হয়, পশ্চিমা লঘুচাপের প্রভাবে দেশের একপাশের আকাশ মেঘলা হয়ে রয়েছে এবং কোথাও কোথাও হালকা বা গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হতে পারে। একই সময় দেশের অন্য অংশ, বিশেষ করে মধ্যাঞ্চল ও দক্ষিণাঞ্চলের আকাশ পরিষ্কার রয়েছে। তবে পরিস্থিতি দেখে বোঝার উপায় না থাকলেও আজ রাতেই দেশে বৃষ্টিবলয়ের প্রবেশের সম্ভাবনা রয়েছে।

বিডব্লিউওটি আরও জানায়, প্রায় পূর্ণাঙ্গ এই বৃষ্টিবলয়টি ৭ থেকে ১০ এপ্রিল পর্যন্ত সবচেয়ে বেশি সক্রিয় থাকতে পারে। এ সময় দেশের অধিকাংশ অঞ্চলে এর প্রভাব পড়বে বলে ধারণা করা হচ্ছে।

সবচেয়ে বেশি প্রভাব পড়তে পারে সিলেট, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের উত্তরাঞ্চলে। এছাড়া সারা দেশেই কমবেশি বৃষ্টির সম্ভাবনা রয়েছে।