শিরোনাম
সবার জন্য স্বাস্থ্য নিশ্চিত করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ: রাষ্ট্রপতি সিলেটসহ সারাদেশে মেলা ও বিলবোর্ডের বাতিও সন্ধ্যা ৭টার মধ্যে বন্ধের নির্দেশ বৃষ্টিবলয় ‘গর্জন’: সিলেটেও টানা চারদিন বৃষ্টির আভাস মালয়েশিয়ায় যাচ্ছেন প্রবাসী কল্যাণ মন্ত্রী আরিফুল হক চৌধুরী নতুন সরকারের প্রথম একনেক বৈঠক, ৬ প্রকল্প অনুমোদন সিলেটে হামে আক্রান্ত দুই মাসের শিশুর মৃ ত্যু সিলেটজুড়ে বিশেষ অভিযানে ২ দিনে গ্রে/ফ/তা/র শতাধিক ওসমানী বিমানবন্দরে কোটি টাকার ক্ষয়ক্ষতি: কিভাবে আ/গু/ন লাগলো? এলডিসি উত্তরণে বাংলাদেশের প্রস্তুতিতে ঘাটতি যুদ্ধের কারণে মধ্যপ্রাচ্যে কর্মী পাঠানো বাধাগ্রস্ত হচ্ছে: প্রবাসীকল্যাণমন্ত্রী

https://www.emjanews.com/

14781

sylhet

প্রকাশিত

০৬ এপ্রিল ২০২৬ ১৪:১৭

সিলেট

সিলেটজুড়ে বিশেষ অভিযানে ২ দিনে গ্রে/ফ/তা/র শতাধিক

প্রকাশ: ০৬ এপ্রিল ২০২৬ ১৪:১৭

সিলেট মহানগরীতে টানা বিশেষ অভিযানে দুই দিনে নিয়মিত মামলা, ওয়ারেন্ট, মাদকদ্রব্য উদ্ধার, ছিনতাই ও সন্দেহভাজনসহ শতাধিক ব্যক্তিকে আটক করা হয়েছে। এসএমপির প্রতিটি থানা ও ডিবি পুলিশের সমন্বিত এসব অভিযানে পৃথক পৃথক এলাকায় একাধিক দল কাজ করেছে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।

শনিবার (৫ এপ্রিল) ২৪ ঘণ্টায় পরিচালিত অভিযানে নিয়মিত মামলার আসামি, ওয়ারেন্টভুক্ত ব্যক্তি, মাদকের ঘটনায় জড়িতসহ সর্বমোট ৭৩ জনকে আটক করা হয়েছে। এর মধ্যে নিয়মিত মামলা ও তদন্তে সন্দেহের ভিত্তিতে আটক করা হয়েছে ১২ জন। ওয়ারেন্টভুক্ত হয়েছেন ২ জন। মাদকবিরোধী পৃথক অভিযানে মাদকসহ আটক হয়েছেন আরও ৬ জন। একই সময়ে উদ্ধার করা হয়েছে ৫৬ পিস ইয়াবা ও ২০০ গ্রাম গাঁজা। পাশাপাশি মেট্রো অধ্যাদেশ মোতাবেক ৫৩ জনকে আটক করা হয়েছে।

পরের দিন রবিবার (৬ এপ্রিল) রাত ১২টা থেকে সকাল ৮টা পর্যন্ত ৮ ঘণ্টার অভিযানে আরও ৪৫ জনকে আটক করেছে পুলিশ। এর মধ্যে মাদকবিরোধী অভিযানে মাদকসহ আটক হয়েছেন ১৩ জন। উদ্ধার করা হয়েছে ৫ পিস ইয়াবা, ৫ পুড়িয়া গাঁজা এবং আলাদা করে ২৫০ গ্রাম গাঁজা। মহানগরীর বিভিন্ন এলাকা থেকে ছিনতাইয়ের অভিযোগে আটক করা হয়েছে ২ জনকে। সন্দেহজনক আচরণের কারণে তুলে আনা হয়েছে আরও ২০ জনকে। এয়ারপোর্ট থানা পুলিশের অভিযানে ওয়ারেন্টভুক্ত একজনকে আটক করা হয়েছে। শাহপরাণ থানা পুলিশ নিয়মিত মামলায় আরও একজনকে আটক করেছে। এছাড়া বিভিন্ন এলাকায় পথদখল ও নিয়ম ভঙ্গের অভিযোগে ৮ জন হকারকে আটক করেছে পুলিশ।

পুলিশ বলছে, আটক ব্যক্তিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে প্রয়োজনীয় ব্যবস্থা নিয়ে আদালতে পাঠানোর প্রক্রিয়া চলছে। মহানগরজুড়ে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং অপরাধ দমন করতে এসএমপির নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।