শিরোনাম
সবার জন্য স্বাস্থ্য নিশ্চিত করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ: রাষ্ট্রপতি সিলেটসহ সারাদেশে মেলা ও বিলবোর্ডের বাতিও সন্ধ্যা ৭টার মধ্যে বন্ধের নির্দেশ বৃষ্টিবলয় ‘গর্জন’: সিলেটেও টানা চারদিন বৃষ্টির আভাস মালয়েশিয়ায় যাচ্ছেন প্রবাসী কল্যাণ মন্ত্রী আরিফুল হক চৌধুরী নতুন সরকারের প্রথম একনেক বৈঠক, ৬ প্রকল্প অনুমোদন সিলেটে হামে আক্রান্ত দুই মাসের শিশুর মৃ ত্যু সিলেটজুড়ে বিশেষ অভিযানে ২ দিনে গ্রে/ফ/তা/র শতাধিক ওসমানী বিমানবন্দরে কোটি টাকার ক্ষয়ক্ষতি: কিভাবে আ/গু/ন লাগলো? এলডিসি উত্তরণে বাংলাদেশের প্রস্তুতিতে ঘাটতি যুদ্ধের কারণে মধ্যপ্রাচ্যে কর্মী পাঠানো বাধাগ্রস্ত হচ্ছে: প্রবাসীকল্যাণমন্ত্রী

https://www.emjanews.com/

14794

national

প্রকাশিত

০৬ এপ্রিল ২০২৬ ২১:৩২

জাতীয়

সিলেটসহ সারাদেশে মেলা ও বিলবোর্ডের বাতিও সন্ধ্যা ৭টার মধ্যে বন্ধের নির্দেশ

প্রকাশ: ০৬ এপ্রিল ২০২৬ ২১:৩২

ছবি: সংগৃহীত

বিদ্যুৎ ও জ্বালানি সাশ্রয়ের লক্ষ্যে দোকান, শপিংমল, মেলা, সাংস্কৃতিক অনুষ্ঠান এবং বিলবোর্ডের বাতি সন্ধ্যা ৭টার মধ্যে বন্ধ রাখার নির্দেশ দিয়েছে সরকার।

এ নির্দেশনা বাস্তবায়নের জন্য সোমবার (৬ এপ্রিল) সব বিভাগীয় কমিশনার ও জেলা প্রশাসকদের (ডিসি) কাছে চিঠি পাঠিয়েছে মন্ত্রিপরিষদ বিভাগ।

চিঠিতে জানানো হয়, গত ৪ এপ্রিল বিভিন্ন ব্যবসায়িক সংগঠনের প্রতিনিধিদের সঙ্গে প্রধানমন্ত্রীর এক সভা অনুষ্ঠিত হয়। সেখানে তাদের অনুরোধের প্রেক্ষিতে শপিংমল, মার্কেট ও দোকান সন্ধ্যা ৭টা পর্যন্ত খোলা রাখার বিষয়ে সম্মতি দেন প্রধানমন্ত্রী।

একই সময়সীমা দেশের বিভিন্ন স্থানে চলমান ও অনুষ্ঠিতব্য মেলা বা বাণিজ্য মেলা এবং সাংস্কৃতিক অনুষ্ঠানের ক্ষেত্রেও প্রযোজ্য হবে। পাশাপাশি সব ধরনের বিলবোর্ডের বাতি বাধ্যতামূলকভাবে সন্ধ্যা ৭টার মধ্যে বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে।

এর আগে এ বিষয়ে বিদ্যুৎ বিভাগ থেকে মন্ত্রিপরিষদ বিভাগে চিঠি পাঠানো হয়। সেই প্রেক্ষিতে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বিভাগীয় কমিশনার ও জেলা প্রশাসকদের নির্দেশনা জারি করার অনুরোধ জানানো হয়েছে।

সরকারের এ সিদ্ধান্তের মাধ্যমে বিদ্যুৎ সাশ্রয় নিশ্চিত করার পাশাপাশি জ্বালানি ব্যবহারে নিয়ন্ত্রণ আনা সম্ভব হবে বলে আশা করা হচ্ছে।