শিরোনাম
কলকাতার পুজো মণ্ডপে পদপিষ্ট হয়ে ১৯ জনের মৃত্যু, আহত ২৫ ইউপি নির্বাচন: চূড়ান্ত ভোটার তালিকা ২৫ নভেম্বর স্থানীয় সরকার নির্বাচন: ভোটার এলাকা পরিবর্তনের আবেদন ৩১ অক্টোবর পর্যন্ত পুলিশ কর্মকর্তাকে ছাত্রলীগ নেতার হুমকি, ‘পেনশন নিয়ে বাড়ি ফিরতে পারবেন না’ সিলেটে পৃথক দুর্ঘটনায় নারী-শিশুসহ ৩ জনের মৃ/ত্যু: আ হ ত ১০ সিলেট সীমান্তে একসপ্তাহের ব্যবধানে ফের গুলিতে যুবকের মৃ/ত্যু ইনানীর রিসোর্টে আগুনে ১০ মৃত্যু, ৬ জনের পরিচয় মিলেছে ‘ভোটব্যাংক নয়, স্বাধীন নাগরিক হিসেবে সিদ্ধান্ত নিন’: হিন্দু ধর্মাবলম্বীদের স্বরাষ্ট্রমন্ত্রী সিলেটে হৃদয় হরিজন হত্যা: নরসিংদী থেকে গ্রেপ্তার ৩ ভারতে বিক্ষোভ দমনে পুলিশের কৌশল নিয়ে বিতর্ক

https://www.emjanews.com/

14777

sylhet

প্রকাশিত

০৬ এপ্রিল ২০২৬ ১৩:১৯

সিলেট

ওসমানী বিমানবন্দরে কোটি টাকার ক্ষয়ক্ষতি: কিভাবে আ/গু/ন লাগলো?

প্রকাশ: ০৬ এপ্রিল ২০২৬ ১৩:১৯

সিলেট এমএজি ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরের ইমিগ্রেশন সার্ভার রুমে হঠাৎ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। রোববার রাত প্রায় সাড়ে ১১টার দিকে আগুন দেখা দেয়। খবর পাওয়ার পর বিমানবন্দরের নিজস্ব ফায়ার ফাইটিং টিম ও ফায়ার সার্ভিসের দুটি ইউনিট দ্রুত সেখানে পৌঁছে টানা আধাঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

প্রাথমিকভাবে জানা গেছে, ইমিগ্রেশন সার্ভার রুমে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়। আগুনে রুমের বিভিন্ন সরঞ্জাম পুড়ে ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে এখনো কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ইন্সপেক্টর যিশু তালুকদার জানান, খবর পাওয়ার সঙ্গে সঙ্গে দুইটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নেভানোর কাজ শুরু করে এবং স্বল্প সময়ের মধ্যেই পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ক্ষতির পরিমাণ তাৎক্ষণিকভাবে নির্ধারণ সম্ভব না হলেও সার্ভার রুমের বেশ কিছু গুরুত্বপূর্ণ যন্ত্রাংশ ক্ষতিগ্রস্ত হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

বিমানবন্দরের পরিচালক হাফিজ আহমদ জানান, সব ফ্লাইট শেষ হওয়ার পর আগুন লাগায় বিমান চলাচলে কোনো প্রভাব পড়েনি। তিনি বলেন, রাত সাড়ে ১১টার দিকে আগুন দেখা দেয় এবং প্রায় ২০ থেকে ৩০ মিনিটের প্রচেষ্টায় তা সম্পূর্ণ নেভানো সম্ভব হয়। সার্ভার রুমে স্বাভাবিকভাবেই কিছু ক্ষতি হয়েছে। তদন্ত শেষে ইমিগ্রেশন বিভাগ ক্ষয়ক্ষতির বিস্তারিত মূল্যায়ন করবে।

ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার কুতুবউদ্দিন জানান, আগুনের উদ্ভব এয়ারাইভাল ইমিগ্রেশনের সার্ভার রুম থেকেই হয়েছে বলে প্রাথমিক ধারণা মিলেছে। ক্ষতির সঠিক পরিমাণ এখনো নিশ্চিত না হলেও প্রায় ১ কোটি টাকার ক্ষতির আশঙ্কা করা হচ্ছে।