শিরোনাম
সিলেটে অবৈধ যানের শোরুম বন্ধে কঠোর এসএমপি সিলেটে ঝোড়ো হাওয়া ও বজ্রবৃষ্টির পূর্বাভাস ভোজ্যতেল সরবরাহ স্বাভাবিক রাখতে ব্যবসায়ীদের সাথে বাণিজ্যমন্ত্রীর বৈঠক জামিনে কারামুক্ত সাবেক স্পিকার শিরীন শারমিন চৌধুরী ১৭ এপ্রিল শুরু হজ ফ্লাইট, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী সীমান্তে চোরাচালান ও বিমানবন্দরে যাত্রী হয়রানি বন্ধে কঠোর নির্দেশ শ্রমমন্ত্রীর মালয়েশিয়াসহ সব দেশের শ্রমবাজার নিয়ে যে বার্তা দিলেন প্রবাসীকল্যাণ মন্ত্রী সিলেট সীমান্তে বড় ধরনের অভিযানে বিজিবি: জব্দ প্রায় কোটি টাকার পণ্য সিলেটের সংরক্ষিত নারী আসনে মনোনয়নপত্র নিলেন একডজন প্রার্থী বেইলি রোডে সপরিবারে নাটক দেখলেন প্রধানমন্ত্রী

https://www.emjanews.com/

14789

politics

প্রকাশিত

০৬ এপ্রিল ২০২৬ ১৯:৫৮

রাজনীতি

ইডেন কলেজ ছাত্রলীগ সভাপতি রিভার জামিন

প্রকাশ: ০৬ এপ্রিল ২০২৬ ১৯:৫৮

ছবি: তামান্না জেসমিন রিভা।

নিষিদ্ধ ঘোষিত সংগঠন বাংলাদেশ ছাত্রলীগের ইডেন মহিলা কলেজ শাখার সভাপতি তামান্না জেসমিন রিভা-র বিরুদ্ধে করা এক মামলায় জামিন মঞ্জুর করেছেন হাইকোর্ট।

সোমবার (৬ এপ্রিল) বিচারপতি মো. আতোয়ার রহমান ও বিচারপতি মো. সগীর হোসেন-এর সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ তাকে জামিন দিয়ে রুল জারি করেন।

রাষ্ট্রপক্ষে শুনানিতে অংশ নেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল বদিউজ্জামান তফাদার।

মামলার তথ্যানুযায়ী, রাজনৈতিক কর্মকাণ্ড চালানোর অভিযোগে ২০২৪ সালের ১৬ ডিসেম্বর তামান্না জেসমিন রিভা-কে গোয়েন্দা পুলিশ (ডিবি) আটক করে।

এর আগে জুলাই মাসে ছাত্র আন্দোলনের সময় তিনি ক্যাম্পাস ছেড়ে আত্মগোপনে চলে যান এবং এরপর তাকে জনসম্মুখে দেখা যায়নি। পরে ১৬ ডিসেম্বর রাতে তাকে আটক করা হয়।