শিরোনাম
সবার জন্য স্বাস্থ্য নিশ্চিত করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ: রাষ্ট্রপতি সিলেটসহ সারাদেশে মেলা ও বিলবোর্ডের বাতিও সন্ধ্যা ৭টার মধ্যে বন্ধের নির্দেশ বৃষ্টিবলয় ‘গর্জন’: সিলেটেও টানা চারদিন বৃষ্টির আভাস মালয়েশিয়ায় যাচ্ছেন প্রবাসী কল্যাণ মন্ত্রী আরিফুল হক চৌধুরী নতুন সরকারের প্রথম একনেক বৈঠক, ৬ প্রকল্প অনুমোদন সিলেটে হামে আক্রান্ত দুই মাসের শিশুর মৃ ত্যু সিলেটজুড়ে বিশেষ অভিযানে ২ দিনে গ্রে/ফ/তা/র শতাধিক ওসমানী বিমানবন্দরে কোটি টাকার ক্ষয়ক্ষতি: কিভাবে আ/গু/ন লাগলো? এলডিসি উত্তরণে বাংলাদেশের প্রস্তুতিতে ঘাটতি যুদ্ধের কারণে মধ্যপ্রাচ্যে কর্মী পাঠানো বাধাগ্রস্ত হচ্ছে: প্রবাসীকল্যাণমন্ত্রী

https://www.emjanews.com/

14790

sylhet

প্রকাশিত

০৬ এপ্রিল ২০২৬ ২০:২৬

সিলেট

ওসমানীনগরের তাজপুর ইউনিয়নে নতুন প্রশাসক নিয়োগ

দায়িত্বে উপজেলা শিক্ষা কর্মকর্তা

প্রকাশ: ০৬ এপ্রিল ২০২৬ ২০:২৬

ছবি: মো: সাইফুল ইসলাম তালুকদার

সিলেটের ওসমানীনগর উপজেলার ৬নং তাজপুর ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কার্যক্রম সচল করতে নতুন প্রশাসক নিয়োগ দিয়েছে জেলা প্রশাসন।

গত ৩ এপ্রিল সিলেটের জেলা প্রশাসক সারওয়ার আলম স্বাক্ষরিত এক অফিস আদেশে পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মো. কবির আহমদকে অপসারণ করা হয়। একই সঙ্গে উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো: সাইফুল ইসলাম তালুকদারকে ইউনিয়ন পরিষদের প্রশাসক হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।

অফিস আদেশে উল্লেখ করা হয়, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত নবনিযুক্ত প্রশাসক পরিষদের সকল প্রশাসনিক ও আর্থিক ক্ষমতা প্রয়োগ করবেন। জনস্বার্থে জারিকৃত এ নির্দেশ তাৎক্ষণিকভাবে কার্যকর করার কথা বলা হয়েছে।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, তাজপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অরুণোদয় পাল ঝলক দীর্ঘদিন ধরে অনুপস্থিত থাকায় প্রশাসনিক শূন্যতা তৈরি হয়। তার অনুপস্থিতিতে ৩নং প্যানেল চেয়ারম্যান মো. কবির আহমদ ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছিলেন। তবে প্যানেল চেয়ারম্যান পুনর্গঠন ও নির্বাচনকে কেন্দ্র করে আইনি ও প্রশাসনিক জটিলতা দেখা দেয়।এ অবস্থায়  প্রশাসনিক কার্যক্রম সচল রাখতে জেলা প্রশাসন এ সিদ্ধান্ত নেয়।

বিষয়টি নিশ্চিত করে ওসমানীনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুনমুন নাহার আশা বলেন, ‘বর্তমানে তাজপুর ইউনিয়ন পরিষদের প্রশাসনিক দায়িত্বে উপজেলা শিক্ষা কর্মকর্তা রয়েছেন। এর ফলে পরিষদের কার্যক্রমে গতি ফিরবে এবং জনসেবা নিশ্চিত হবে।’

নতুন প্রশাসক নিয়োগের মাধ্যমে স্থবির উন্নয়ন কর্মকাণ্ড দ্রুত এগিয়ে যাবে এবং সাধারণ মানুষের ভোগান্তি কমবে বলে আশা করছেন স্থানীয়রা।