তাসনিমের দাবি: মধ্যপ্রাচ্যে ৯৫% মার্কিন সামরিক অবকাঠামো ক্ষতিগ্রস্ত
প্রকাশ: ০৮ এপ্রিল ২০২৬ ২১:০৭
ছবি: তাসনিম নিউজ এজেন্সি
ইরানের রাষ্ট্রীয় ঘনিষ্ঠ সংবাদমাধ্যম তাসনিম নিউজ এজেন্সি দাবি করেছে, মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের সামরিক সম্পদের বড় অংশ ধ্বংস বা ক্ষতিগ্রস্ত হয়েছে।
প্রতিবেদনে বলা হয়েছে, এ অঞ্চলে অবস্থানরত প্রায় ৯৫ শতাংশ মার্কিন সেনার অবকাঠামো ক্ষতিগ্রস্ত বা ধ্বংস হয়েছে। এর মধ্যে সামরিক ঘাঁটি, যুদ্ধবিমান, ড্রোন এবং সংশ্লিষ্ট বিভিন্ন স্থাপনা অন্তর্ভুক্ত রয়েছে।
তাসনিমের প্রতিবেদনে আরও উল্লেখ করা হয়, ইসরাইলেও উল্লেখযোগ্য ক্ষয়ক্ষতি হয়েছে। একই সঙ্গে ইরান ও তার মিত্ররা চলমান সংঘাতে কৌশলগতভাবে সুবিধাজনক অবস্থানে রয়েছে বলেও দাবি করা হয়েছে।
তবে এসব দাবির বিষয়ে এখন পর্যন্ত যুক্তরাষ্ট্র বা সংশ্লিষ্ট অন্য কোনো স্বাধীন সূত্র থেকে আনুষ্ঠানিকভাবে কোনো নিশ্চিত তথ্য পাওয়া যায়নি।
বিশ্লেষকদের মতে, চলমান উত্তেজনার মধ্যে এ ধরনের তথ্যযুদ্ধ ও প্রচারণা পরিস্থিতিকে আরও জটিল করে তুলতে পারে।
