https://www.emjanews.com/

14847

law-justice

প্রকাশিত

০৮ এপ্রিল ২০২৬ ২১:৩২

আইন আদালত

সিলেটে শাহজালাল হসপিটালকে জরিমানা

প্রকাশ: ০৮ এপ্রিল ২০২৬ ২১:৩২

নানান অনিয়মের প্রমাণ পাওয়ায় সিলেটের বেসরকারি শাহজালাল হসপিটালকে ৪০ হাজার টাকা জরিমানা করেছে জেলা প্রশাসনের ভ্রাম্যমান আদালত।

বুধবার (৮ এপ্রিল) বিকাল ৪টার দিকে অভিযান চালিয়ে এই জরিমানা আদায় করা হয়।

অভিযানে অংশ নেয় সিলেট জেলা প্রশাসন, সিলেট সিভিল সার্জন কার্যালয় এবং মহানগর পুলিশের একটি দল।

জানা গেছে, নগরীর মধুশহীদ এলাকায় অবস্থিত এই হাসপাতালে দীর্ঘদিন ধরে বিভিন্ন অনিয়মের অভিযোগ ছিল। কিছুদিন আগে অপচিকিৎসার অভিযোগে এক শিশুর মৃত্যুকে কেন্দ্র করে হাসপাতালটি আলোচনায় আসে।

বুধবারের অভিযানে একাধিক অনিয়ম ধরা পড়ে। এর মধ্যে রয়েছে চিকিৎসা কার্যক্রম চলাকালীন নির্মাণকাজ পরিচালনা, অপারেশন থিয়েটারের রেজিস্টার সঠিকভাবে সংরক্ষণ না করা এবং শিক্ষার্থী দিয়ে নার্সিং সেবা পরিচালনা করা।

এসব অভিযোগের ভিত্তিতে সিলেট জেলা প্রশাসনের সহকারী কমিশনার তানিভীর হোসেন সজিব হাসপাতাল কর্তৃপক্ষকে মোট ৪০ হাজার টাকা অর্থদণ্ড দেন এবং তাৎক্ষণিকভাবে আদায় করেন।

তিনি গণমাধ্যমকে জানান, জনস্বার্থে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।