https://www.emjanews.com/

14840

politics

প্রকাশিত

০৮ এপ্রিল ২০২৬ ২০:০৮

রাজনীতি

বিজেপি সভাপতিকে তারেক রহমানের চিঠি

প্রকাশ: ০৮ এপ্রিল ২০২৬ ২০:০৮

ছবি: সংগৃহীত

ভারতের ক্ষমতাসীন দল বিজেপির সভাপতি নিতিন নবীনের কাছে চিঠি পাঠিয়েছেন বিএনপির চেয়ারপারসন তারেক রহমান। চিঠিটি দিল্লিতে বিজেপির আন্তর্জাতিক শাখার প্রধান বিজয় চোথাউওয়ালে-এর হাতে হস্তান্তর করেন বিএনপির যুগ্ম-মহাসচিব হুমায়ুন কবির।

বুধবার (৮ এপ্রিল) দুপুরে নিজের এক্স (সাবেক টুইটার) অ্যাকাউন্টে এ তথ্য জানান বিজয় চোথাউওয়ালে। তিনি লিখেছেন, হুমায়ুন কবিরের সঙ্গে তাঁর সাক্ষাৎ হয়েছে এবং এ সময় তিনি বিজেপির জাতীয় সভাপতি নীতিন নবীন-এর উদ্দেশ্যে লেখা একটি চিঠি তাঁর হাতে তুলে দেন। এ বৈঠকে বিজেপি নেতা শিশির বাজুরিয়াও উপস্থিত ছিলেন।

জানা গেছে, মঙ্গলবার রাতে দিল্লিতে বিজয় চোথাউওয়ালে ও শিশির বাজুরিয়াকে সঙ্গে নিয়ে হুমায়ুন কবিরের সঙ্গে এই বৈঠক অনুষ্ঠিত হয়।

বর্তমানে পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান-এর সফরসঙ্গী হিসেবে হুমায়ুন কবির দিল্লিতে অবস্থান করছেন। তিন দিনের শুভেচ্ছা সফরে খলিলুর রহমান মঙ্গলবার বিকেলে ভারতে পৌঁছান।

এ ঘটনাকে ঘিরে বাংলাদেশ-ভারত রাজনৈতিক অঙ্গনে নতুন করে কূটনৈতিক আলোচনার ইঙ্গিত দেখা যাচ্ছে।