শিরোনাম
গ্রিন কার্ড ইস্যুতে পিছু হটল ট্রাম্প প্রশাসন, স্বপ্নভঙ্গ নয়, আপাতত স্বস্তি সিলেটে কিশোরী পর্যটক হেনস্তার ঘটনায় স্থানীয়দের হাতে আটক ৩, জানে না পুলিশ টাঙ্গুয়ার হাওর থেকে ফেরার পথে পাঠলাই নদীতে পর্যটক নিখোঁজ ‘আসিফ নিয়েছেন ১৫ কোটি, হাসনাত ১০ কোটি’: মোস্তাক মিয়া মাদ্রাসা শিক্ষার্থীদের বিরো.ধিতায় ‘বনলতা এক্সপ্রেস’ প্রদর্শনী স্থগি.ত নগরীর শিবগঞ্জ সেনপাড়ায় মব করে ব্যবসায়ীর ওপর হাম.লা, দোকান লু.টের অভিযোগ দেশজুড়ে হামের বিস্তার, প্রতি সপ্তাহে মারা যাচ্ছে ৫০-এর বেশি শিশু ফেসবুকে মৃ.ত্যুর আকুতি, কয়েক ঘণ্টা পর সৌদির সড়কে নিথ.র প্রবাসী ‘মাদককে না বলুন’ স্লোগানে আজমিরীগঞ্জে ব্যতিক্রমী ম্যারাথন লাউয়াছড়ায় বগি লাইনচ্যুত, ৫ ঘণ্টা পর স্বাভাবিক সিলেটের রেল যোগাযোগ

https://www.emjanews.com/

14912

law-justice

প্রকাশিত

১১ এপ্রিল ২০২৬ ২৩:১৮

আইন আদালত

ভোজ্যতেলের সরবরাহ নিশ্চিতে সিলেট অঞ্চলে র‌্যাব-এর অভিযান, জরিমানা

প্রকাশ: ১১ এপ্রিল ২০২৬ ২৩:১৮

ছবি: র‌্যাব -৯

ভোক্তা পর্যায়ে ভোজ্যতেলের নিরবচ্ছিন্ন সরবরাহ নিশ্চিত ও বাজারে স্থিতিশীলতা বজায় রাখতে সিলেট, হবিগঞ্জ ও সুনামগঞ্জ জেলার গুরুত্বপূর্ণ বাজারে একযোগে মনিটরিং কার্যক্রম পরিচালনা করেছে র‌্যাব-৯। অভিযানে মোট ২১ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

র‌্যাব-৯ জানায়, বাজারে নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য নিয়ন্ত্রণ, কৃত্রিম সংকট রোধ এবং অতিরিক্ত মুনাফা প্রতিরোধে নিয়মিতভাবে মনিটরিং কার্যক্রম পরিচালনা করা হচ্ছে।

অভিযানের অংশ হিসেবে সিলেট জেলার কালিঘাট বাজারে আমীন ব্রাদার্সের তিনটি গুদাম পরিদর্শন করা হয়। এ সময় ভোজ্যতেল মজুদ সংক্রান্ত অনিয়মের কারণে প্রথমবারের মতো সতর্ক করা হয়।

অন্যদিকে হবিগঞ্জ জেলার নবীগঞ্জ থানাধীন চৌধুরী বাজারে যৌথ অভিযানে মূল্য তালিকা প্রদর্শন না করার দায়ে রঞ্জু (৪২) নামের এক ব্যবসায়ীকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর ৩৮ ধারায় ১ হাজার টাকা জরিমানা করা হয়।

এছাড়া সুনামগঞ্জ জেলার সদর উপজেলার মধ্য বাজারে সুরমা মার্কেটে অভিযান চালিয়ে ভোজ্য তেল সরবরাহে বিঘ্ন ঘটানোর অভিযোগে শফিক ট্রেডার্সকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়।

র‌্যাব-৯ আরও জানায়, দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং ভোক্তার অধিকার সুরক্ষায় এ ধরনের অভিযান ও নজরদারি কার্যক্রম অব্যাহত থাকবে।