https://www.emjanews.com/

15070

surplus

প্রকাশিত

১৮ এপ্রিল ২০২৬ ২০:৪৬

আপডেট

১৮ এপ্রিল ২০২৬ ২০:৫০

অন্যান্য

সিলেটের বিভিন্ন এলাকায় রবিবার বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে

প্রকাশ: ১৮ এপ্রিল ২০২৬ ২০:৪৬

ছবি: সংগৃহীত

বিদ্যুৎ উন্নয়ন বোর্ড সিলেটের ৩৩/১১ কেবি শেখঘাট উপকেন্দ্রের ৩৩ কেভি সোর্স লাইন নির্মাণ কাজের জন্য রবিবার (১৯ এপ্রিল) বিদ্যুৎ সরবরাহ বন্ধ রাখা হবে।

শনিবার (১৮ এপ্রিল) বিকালে বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের বিক্রয় ও বিতরণ বিভাগ-৪ এর নির্বাহী প্রকৌশলী স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সোর্স লাইন নির্মাণ কাজের জন্য রবিবার সকাল ৬টা থেকে সকাল ১০টা পর্যন্ত নগরীর পাঠানটুলা ১১ কেভি ফিডারের আওতাধীন পাঠানটুলা, শ্রাবণী, নিকুঞ্জ, লতিফ মঞ্জিল, পল্লবী আবাসিক এলাকা, মাদিনা মার্কেট এবং এর আশপাশ এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।

এছাড়াও ১১ কেভি বিমানবন্দর ফিডারের আওতাধীন সুবিদবাজার এলাকার লাভলী রোড, তপোবন আবাসিক এলাকা, বর্ণমালা স্কুল, আল-মদিনা টাওয়ার, মদিনা মার্কেট বাজার, আখরাগলি, বাগবাড়ী, সুরমা আবাসিক এলাকা, লেকসিটি ও এর আশপাশ এলাকায়ও একইদিন সকাল ৬টা থেকে সকাল ১০টা পর্যন্ত বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।

তবে নির্ধারিত সময়ের আগে কাজ শেষ হয়ে গেলে তাৎক্ষনিক বিদ্যুৎ সরবরাহ চালু হবে।

এই অনাকাংখিত সরবরাহ বন্ধের জন্য দুঃখ প্রকাশ করে গ্রাহকদের সহযোগিতা চেয়েছেন বিদ্যুৎ উন্নয়ন বোর্ড বিক্রয় ও বিতরণ বিভাগ-৪ এর নির্বাহী প্রকৌশলীসহ অন্যান্য কর্মকর্তারা।