সরকারি নির্দেশনা অমান্য করে সন্ধ্যা ৭টার পরও ব্যবসা প্রতিষ্ঠান খোলা রাখার অভিযোগে নগর থেকে ৩১ ব্যবসায়ীকে আটক করেছে সিলেট মহানগর পুলিশ।
শনিবার (১৮ এপ্রিল) এসএমপির ফেসবুক পেইজে প্রকাশিত তথ্যে জানানো হয়, শুক্রবার (১৭ এপ্রিল) সন্ধ্যা ৭টার পর থেকে পরিচালিত অভিযানে নগরীর বিভিন্ন এলাকা থেকে তাদের আটক করা হয়।
উল্লেখ্য, জ্বালানি সাশ্রয়ের লক্ষ্যে সরকার ঘোষিত নীতি অনুযায়ী, সিলেট মহানগরীতে জরুরি সেবা ছাড়া অন্যান্য সব ধরনের বাণিজ্যিক প্রতিষ্ঠান সন্ধ্যা ৭টার পর বন্ধ রাখার নির্দেশনা রয়েছে। এই নির্দেশনা অমান্য করে কিছু ব্যবসায়ী দোকান খোলা রাখছেন, এমন সংবাদের ভিত্তিতে মহানগরীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে এই ৩১ জনকে আটক করা হয়।
এসএমপির অতিরিক্ত উপ কমিশনার (গণমাধ্যম) মো. মনজুরুল আলম জানান, আটক ব্যক্তিদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণের জন্য আদালতে সোপর্দ করা হয়েছে।
