শিরোনাম
সিলেটের ঐতিহ্যবাহী সেন্ট্রাল ফার্মেসির শতবর্ষের দাপুটে ব্যবসার অবসান সরকার ব্যবসাবান্ধব পরিবেশ তৈরিতে প্রতিশ্রুতিবদ্ধ: বাণিজ্যমন্ত্রী প্রকৃত সাংবাদিকদের সুরক্ষায় শিক্ষাগত যোগ্যতা নির্ধারণের প্রস্তাব লিবিয়ায় উপকূলে এক বাংলাদেশিসহ ১৭ অভিবাসীর ম র দে হ উদ্ধার জ্বালানি সাশ্রয়ে হাইকোর্টে সপ্তাহে দুই দিন ভার্চ্যুয়াল কোর্ট হাম-রুবেলা টিকাদানের মাধ্যমে শিশুদের সুরক্ষা দিতে চাই: সিসিক প্রশাসক শিক্ষার্থী ভিসা নিয়ে সতর্ক করল ঢাকার মার্কিন দূতাবাস ঢাকায় ভারতের নতুন হাইকমিশনার হচ্ছেন বিজেপি নেতা দীনেশ ত্রিবেদী সোমবার সিলেট আসছেন মন্ত্রী খন্দকার মুক্তাদির হবিগঞ্জে সরকারি জমি নিয়ে সং-ঘ-র্ষে কলেজ ছাত্রের মৃ/ত্যু: আ/হ/ত ৩০

https://www.emjanews.com/

15098

surplus

প্রকাশিত

১৯ এপ্রিল ২০২৬ ১৯:৩৪

অন্যান্য

'ওজা শগোলসেম বিনোদ' স্মৃতি আন্তঃমণিপুরী কাং টুর্নামেন্ট উদ্বোধন

প্রকাশ: ১৯ এপ্রিল ২০২৬ ১৯:৩৪

ছবি: সংগৃহীত

সিলেট নয়fবাজার মণিপু‌রি পাড়ায় প্রথম ওজা শগোলসেম বিনোদ স্মৃতি আন্তঃমণিপুরী কাং টুর্নামেন্ট ২০২৬-এর উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (১৭ এপ্রিল) আয়োজিত এ অনুষ্ঠানে স্থানীয় ক্রীড়াপ্রেমী ও গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

নয়াবাজার পাড়ার পঞ্চায়েত প্রধান নামব্রম কৃষ্ণমণি সিংহের সভাপতিত্বে এবং নামব্রম শংকরের পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সিলেট সি‌টি করপোরেশনের ২৪ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর সোহেল আহমদ রিপন ও সাবেক কাউন্সিলর হুমায়ুন কবির সুহিন।

এ সময় আরও উপস্থিত ছিলেন সিলেট মণিপুরি কাং অ্যাসোসিয়েশনের সভাপতি য়ুম্নাম নৃপেন্দ্র সিংহ, বামসাসের যুগ্ম-সাধারণ সম্পাদক কেএইচ সমেন্দ্র সিংহ, সাবেক কাং খেলোয়াড় টিকেন্দ্র সিংহ, সমাজসেবী সুব্রত সিংহ ও পিয়ার উদ্দিন পিয়ার, ব্যবসায়ী মাসুম আহমদ ও আব্দুল হাফিজ দেলোয়ারসহ এলাকার সম্মানিত মুরব্বিরা।

অনুষ্ঠানে বক্তারা মণিপুরী ঐতিহ্যবাহী কাং খেলার প্রসার ও নতুন প্রজন্মের মাঝে এ খেলাকে জনপ্রিয় করে তোলার ওপর গুরুত্বারোপ করেন।

টুর্নামেন্টটির আয়োজন করে নয়াবাজার মণিপুরী পাড়া, সিলেট। সার্বিক সহযোগিতায় রয়েছে সিলেট মণিপুরী কাং অ্যাসোসিয়েশন (এসকা)।