শিরোনাম
যুক্তরাজ্যের থারক কাউন্সিল নির্বাচনে লেবার পার্টির প্রার্থী সিলেটের সঞ্জিত দাস সিলেটে এখন আগের দ্বিগুণ বিক্রি হচ্ছে অকটেন, পেট্রোল, ডিজেলও! সুনামগঞ্জে আগাম বন্যার শঙ্কা, পাকা ধান দ্রুত কাটার আহ্বান পাউবোর সাংবাদিকতায় ৫০ নম্বরের পরীক্ষা: নতুনদের খাতা, পুরোনোদের ছাড়? সিলেটে নতুন বিভাগীয় কমিশনার নিয়োগ পুলিশে রদবদল: সিলেট মহানগর পুলিশে একাধিক এসপি বদলি আঞ্চলিক সহযোগিতা জোরদারে একযোগে কাজ করতে চায় নেপাল সিসিকে নিয়োগের নামে প্রতারণা: সতর্ক থাকার আহ্বান প্রশাসকের অন্তর্বর্তী সরকারের সময় হামের টিকা আমদানি করা হয়নি: প্রধানমন্ত্রী পরিবহণে ভাড়া বৃদ্ধি নিয়ে সিদ্ধান্ত বৃহস্পতিবার

https://www.emjanews.com/

15171

surplus

প্রকাশিত

২২ এপ্রিল ২০২৬ ২০:২৭

অন্যান্য

সিলেটে ছাত্রশিবিরে বিক্ষোভ মিছিল

প্রকাশ: ২২ এপ্রিল ২০২৬ ২০:২৭

ছবি: সংগৃহীত

সিলেট মহানগর ছাত্রশিবিরের সভাপতি শহীদুল ইসলাম সাজু বলেছেন, ‘চট্টগ্রামে আমাদের ভাইদের ওপর ছাত্রদল, যুবদলের টোকাইরা হামলা করেছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ে এখন আদুভাইরা সিটের জন্য আবেদন করছে। সিলেটের বিভিন্ন ক্যাম্পাসেও তারা এরকম করার চেষ্টা করতেছে। আপনারা সাবধান হয়ে যান। তেল, গ্যাস, বিদ্যুতের দাম বহুগুণে বেড়ে যাচ্ছে। সিএনজি, মোটরসাইকেলে কিলোমিটারের পর কিলোমিটার লাইন। এই ব্যর্থতার দায়ভার ঢাকার জন্য তারা এখন হল, ক্যাম্পাসে সন্ত্রাসী কার্যক্রম পরিচালনা করতেছে। ক্যাম্পাস যেভাবে চলতেছে, সুন্দর গতিতে চলতে দেন। আপনারা ছাত্ররাজনীতির গঠনমূলক কাজ পরিচালনা করেন। তখন ছাত্ররা আপনাদের গ্রহণ করবে। অন্যথায় আপনারা যদি সন্ত্রাসী কার্যক্রম পরিচালনা করতে চান, ছাত্রশিবির তা হতে দিবে না।’

বুধবার (২২ এপ্রিল) বিকালে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির কর্তৃক আয়োজিত বিক্ষোভ মিছিল পরবর্তী সমাবেশে সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

চট্টগ্রাম সরকারি সিটি কলেজে শিক্ষক, শিক্ষার্থী ও ছাত্রশিবিরের ওপর হামলার প্রতিবাদ ও তেজগাঁও কলেজের শিক্ষার্থী সাকিবুল হাসান রানা হত্যার বিচারের দাবি এবং দেশব্যাপী ছাত্রদলের অব্যাহত সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে আয়োজিত বিক্ষোভ মিছিলটি সিলেট নগরীর বন্দর বাজার কোর্ট পয়েন্ট থেকে শুরু হয়ে চৌহাট্টা পয়েন্টে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।

সাজু আরও বলেন, ‘জুলাইকে পুঁজি করে তাদের নেতা দেশে এসে প্রধানমন্ত্রী হয়েছেন। কিন্তু, তারা এই জুলাই সনদকে গ্রহণ করে নাই। তারা জুলাইয়ের সকল সনদ বাতিল করে দিয়েছে। এই যে ব্যর্থতা, তারা মনে করছে জনগণ যেকোনো সময় দুর্বার আন্দোলন গড়ে তুলবে। সেই আন্দোলনকে ঢাকার জন্য তারা কোনো কর্মসূচি না পেয়ে ছাত্র হত্যার কর্মসূচি নিয়েছে। আর কোনো ক্যাম্পাসে তাঁবেদারি চলবে না, ছাত্র হত্যা চলবে না।ক্যাম্পাস যেভাবে পরিচালিত হয়েছে, ছাত্ররা যেভাবে ছাত্র সংসদ নির্বাচিত করেছে, সেই ছাত্র সংসদ প্রতিনিধিরাই ক্যাম্পাস পরিচালনা করবে। অন্যথায় কেউ কোনো সমস্যা তৈরি করলে তার যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।’

ছাত্রশিবিরের কেন্দ্রীয় কার্যকরী পরিষদ সদস্য ও সিলেট মহানগর সভাপতি শহীদুল ইসলাম সাজুর সভাপতিত্বে এবং সিলেট মহানগর সেক্রেটারি আবু তাহের মু. ফাহিমের সঞ্চালনায় উক্ত বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। 

এতে উপস্থিত ছিলেন ছাত্রশিবির শাবিপ্রবির সভাপতি মাসুদ রানা তুহিন, সিলেট জেলা পশ্চিমের সভাপতি আবু জুবায়ের ও সিলেট জেলা পূর্বের সেক্রেটারি আদিলুর রহমান। 

এছাড়াও সিলেট মহানগরের বিভিন্ন স্তরের দায়িত্বশীল নেতৃবৃন্দ ও বিপুল সংখ্যক নেতাকর্মী বিক্ষোভ মিছিলে উপস্থিত ছিলেন।