শিরোনাম
যুক্তরাজ্যের থারক কাউন্সিল নির্বাচনে লেবার পার্টির প্রার্থী সিলেটের সঞ্জিত দাস সিলেটে এখন আগের দ্বিগুণ বিক্রি হচ্ছে অকটেন, পেট্রোল, ডিজেলও! সুনামগঞ্জে আগাম বন্যার শঙ্কা, পাকা ধান দ্রুত কাটার আহ্বান পাউবোর সাংবাদিকতায় ৫০ নম্বরের পরীক্ষা: নতুনদের খাতা, পুরোনোদের ছাড়? সিলেটে নতুন বিভাগীয় কমিশনার নিয়োগ পুলিশে রদবদল: সিলেট মহানগর পুলিশে একাধিক এসপি বদলি আঞ্চলিক সহযোগিতা জোরদারে একযোগে কাজ করতে চায় নেপাল সিসিকে নিয়োগের নামে প্রতারণা: সতর্ক থাকার আহ্বান প্রশাসকের অন্তর্বর্তী সরকারের সময় হামের টিকা আমদানি করা হয়নি: প্রধানমন্ত্রী পরিবহণে ভাড়া বৃদ্ধি নিয়ে সিদ্ধান্ত বৃহস্পতিবার

https://www.emjanews.com/

15177

surplus

প্রকাশিত

২২ এপ্রিল ২০২৬ ২১:০২

অন্যান্য

‘প্রবাসী নতুন প্রজন্মকে দেশমুখী করতে সম্মিলিত প্রচেষ্টা চালাতে হবে’

প্রকাশ: ২২ এপ্রিল ২০২৬ ২১:০২

ছবি: সংগৃহীত

বিদেশে বেড়ে ওঠা নতুন প্রজন্মকে দেশমুখী করতে সকলকে সম্মিলিত প্রচেষ্টা চালাতে হবে। তাদের নিরাপত্তাসহ আনুষাঙ্গিক সুবিধা প্রদান করা গেলে এক্ষেত্রে সফল হওয়া যাবে। যুক্তরাজ্যের করবী বারা কাউন্সিলের সাবেক মেয়র মুজিবুর রহমান আছকিরকে নিয়ে সোমবার সন্ধ্যায় সিলেট প্রেসক্লাবে আয়োজিত মতবিনিময় সভায় বক্তারা এসব কথা বলেন।

সিলেট প্রেসক্লাব সভাপতি মুকতাবিস উন নূরের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোহাম্মদ সিরাজুল ইসলামের সঞ্চালনায় মতবিনিময় সভায় বক্তব্য দেন- ক্লাবের সিনিয়র সহ-সভাপতি এম এ হান্নান, সাবেক সহ-সভাপতি আবদুল কাদের তাপাদার ও হুমায়ুন রশিদ চৌধুরী, সিনিয়র সদস্য আব্দুল মালিক জাকা, ক্লাবের নির্বাহী কমিটির সদস্য মুহাম্মদ আমজাদ হোসাইন, সহ-সাধারণ সম্পাদক খালেদ আহমদ, সাবেক পাঠাগার ও প্রকাশনা সম্পাদক কবির আহমদ, সাবেক ক্রীড়া ও সংস্কৃতি সম্পাদক আহ্বাব মোস্তফা খান ও বালাগঞ্জ প্রেসক্লাব সভাপতি জিল্লুর রহমান জিলু।

অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন- ক্লাবের ক্রীড়া ও সংস্কৃতি সম্পাদক শেখ আশরাফুল আলম নাসির, সাবেক ক্রীড়া ও সংস্কৃতি সম্পাদক শেখ আব্দুল মজিদ, ক্লাব সদস্য মো. আমিরুল ইসলাম চৌধুরী এহিয়া ও শফিক আহমদ শফি প্রমুখ।

মতবিনিময় সভায় মুজিবুর রহমান আছকির বলেন, বিলেতের পার্লামেন্ট থেকে শুরু করে স্থানীয় সরকার প্রতিষ্ঠানগুলোতে বাংলাদেশিরা গুরুত্বপূর্ণ অবদান রাখছেন। রাজনীতির পাশাপাশি ব্যবসা ও শিক্ষাক্ষেত্রে বাংলাদেশি কমিউনিটির উল্লেখযোগ্য অংশগ্রহণ রয়েছে। কিন্তু বাংলাদেশ সম্পর্কে সোশ্যাল মিডিয়ায় নেতিবাচক প্রচারণা ও নিরাপত্তাজনিত কারণে পরবর্তী প্রজন্ম দেশবিমুখ হয়ে পড়ছে। এজন্য প্রয়োজনীয় উদ্যোগের ওপর তিনি গুরুত্বারোপ করেন। এক্ষেত্রে সাংবাদিকদের ওয়াচডগের ভূমিকা পালনের আহ্বান জানান।

বালাগঞ্জে দুই কোটি টাকা ব্যয়ে আত-তাক্বওয়া মেটারনিটি ক্লিনিক হচ্ছে জানিয়ে তিনি বলেন, সিলেটে আমরা আগামীতে আরো অনেক কাজ করতে চাই। এ জন্য সাংবাদিকসহ সবার সহযোগিতা প্রয়োজন।

সভাপতির বক্তব্যে মুকতাবিস উন নূর বলেন, প্রবাসে বেড়ে ওঠা নতুন প্রজন্মকে দেশমুখী করতে সিলেট প্রেসক্লাবের পক্ষ থেকে বিভিন্ন কর্মসূচি বাস্তবায়ন করা হবে। দেশ সম্পর্কে নেতিবাচক ধারণা কমাতে তরুণ প্রজন্মের ৫০ জন প্রতিনিধিকে দেশে নিয়ে আসার পরিকল্পনা নেয়া হয়েছে। আগামী এক মাসের মধ্যে সিলেট প্রেসক্লাবে এনআরবি হেল্পডেস্ক চালু হবে। সবাই মিলে কাজ করলে এক্ষেত্রে সফলতা আসবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।