শিরোনাম
প্রকাশক পরিষদ সিলেটের বইমেলা বাতিল করল এসএমপি সৌদিতে পৌঁছেছেন ২৫ হাজারের বেশি হজযাত্রী, ২ জনের মৃত্যু সরকারি সফরে সিলেটে আসছেন মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির কুয়ালালামপুরে মদ্যপ চালকের গাড়িচাপায় সিলেটের মুজাহিদ নিহত দক্ষিণ সুরমায় স্কুল থেকে ফেরার পথে বাবার মৃ/ত্যু: বাকরুদ্ধ ছেলে সিলেটে ৫ বছরের সা/জার মা/ম/লায় ৫ বছর পলাতক সিলেটে পেট্রোল পাম্পের পাশে রাতের আঁধারে কী হচ্ছিল, সীমা ও কাওছার ধরা যুক্তরাজ্যের থারক কাউন্সিল নির্বাচনে লেবার পার্টির প্রার্থী সিলেটের সঞ্জিত দাস সিলেটে এখন আগের দ্বিগুণ বিক্রি হচ্ছে অকটেন, পেট্রোল, ডিজেলও! সুনামগঞ্জে আগাম বন্যার শঙ্কা, পাকা ধান দ্রুত কাটার আহ্বান পাউবোর

https://www.emjanews.com/

15195

sylhet

প্রকাশিত

২৩ এপ্রিল ২০২৬ ১৯:৪৯

সিলেট

সিলেট-২ আসনের এমপির জন্য অফিস কক্ষ নির্মাণের নির্দেশনা

প্রকাশ: ২৩ এপ্রিল ২০২৬ ১৯:৪৯

ছবি: সংগৃহীত

জাতীয় সংসদের সদস্যদের (এমপি) দাপ্তরিক কাজ আরও গতিশীল করতে প্রতিটি উপজেলা পরিষদে তাঁদের জন্য স্থায়ী বসার ব্যবস্থা করছে সরকার। এখন থেকে সংসদ সদস্যরা নিজ নিজ নির্বাচনী এলাকার উপজেলা পরিষদে সুনির্দিষ্ট অফিস কক্ষ পাবেন। গেলো মঙ্গলবার জাতীয় সংসদে স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম সরকারের এই গুরুত্বপূর্ণ সিদ্ধান্তের কথা জানান।

সরকারের এই সিদ্ধান্তের অংশ হিসেবে সিলেট-২ আসনের সংসদ সদস্য এবং নিখোঁজ বিএনপি নেতা এম ইলিয়াস আলীর সহধর্মিণী তাহসিনা রুশদীর লুনা-এর জন্য অফিস কক্ষ নির্মাণের দাপ্তরিক নির্দেশনা দেওয়া হয়েছে। মঙ্গলবার ওসমানীনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুনমুন নাহার আশাকে এই সংক্রান্ত চিঠি পাঠানো হয়।

চিঠির বিষয়টি নিশ্চিত করে ইউএনও মুনমুন নাহার আশা বলেন, আমরা এ সংক্রান্ত নির্দেশনা পেয়েছি। সংসদ সদস্য মহোদয়ের সঙ্গে আলোচনা করে তাঁর পরামর্শ অনুযায়ী প্রয়োজনীয় অফিস কক্ষ স্থাপনের দ্রুত ব্যবস্থা গ্রহণ করা হবে।

এর আগে গত ৩০ মার্চ জাতীয় সংসদে কুড়িগ্রাম-২ আসনের সংসদ সদস্য ডা. আতিক মুজাহিদ সংসদ সদস্যদের জন্য স্থায়ী অফিসের প্রয়োজনীয়তা তুলে ধরে এক আবেগঘন বক্তব্য দেন। তিনি উল্লেখ করেন, উপজেলা ও জেলা পরিষদের চেয়ারম্যান থেকে শুরু করে এসিল্যান্ডদেরও সুনির্দিষ্ট বসার জায়গা ও গাড়ি থাকলেও সংসদ সদস্যদের কোনো নির্দিষ্ট দাপ্তরিক জায়গা নেই।

সংসদে ডা. আতিক মুজাহিদ বলেন, ‘আমরা অনাথের মতো ঘুরে বেড়াচ্ছি। একজন চেয়ারম্যানের বসার জায়গা আছে, অথচ সংসদ সদস্যদের নেই। অঞ্চলে গিয়ে পলিসি মেকিং বা গবেষণার জন্য যদি একটি ছোট অফিস বা ব্যক্তিগত সহকারী (পিও) না পাই, তবে মানুষের দুর্দশার কথা সংসদে বলব কীভাবে?’

তিনি আরও বলেন, বসার জায়গার বিনিময়ে তাঁরা প্রয়োজনে 'ট্যাক্স-ফ্রি' গাড়ি সুবিধা ছেড়ে দিতেও রাজি আছেন। এটা আমাদের সংসদের সকল সদস্যদের চাওয়া আমার বিশ্বাস।

এতদিন উপজেলা পর্যায়ে সংসদ সদস্যদের নিজস্ব কোনো নির্দিষ্ট অফিস না থাকায় দাপ্তরিক কাজে এবং সাধারণ মানুষের সঙ্গে সরাসরি যোগাযোগ মাঝেমধ্যে বিঘ্ন ঘটত। সরকারের এই নতুন নির্দেশনার ফলে প্রতিটি উপজেলায় এমপিদের জন্য নির্ধারিত জায়গা নিশ্চিত হবে, যা স্থানীয় উন্নয়ন সমন্বয় এবং প্রশাসনিক কাজে নতুন গতি আনবে বলে ধারণা করা হচ্ছে।