https://www.emjanews.com/

15235

sylhet

প্রকাশিত

২৫ এপ্রিল ২০২৬ ২০:৩৭

সিলেট

ওসমানীনগরে প্রবাসী সংবর্ধনা

প্রকাশ: ২৫ এপ্রিল ২০২৬ ২০:৩৭

ছবি: জিতু আহমেদ।

সিলেটের  ওসমানীনগরে বাংলাদেশ আনজুমানে আল-ইসলাহ ও তালামীযে ইসলামিয়ার উপজেলা শাখার যৌথ উদ্যোগে প্রবাসী সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২৫ এপ্রিল) দুপুর ২টায় লতিফিয়া হিফযুল কোরআন একাডেমির সেমিনার হলে এ সংবর্ধনা আয়োজন করা হয়।

অনুষ্ঠানে সংযুক্ত আরব আমিরাত শাখার আহ্বায়ক আব্দুল জলিল, দুবাই শাখার উপদেষ্টা মো. গয়াছ মিয়া, সভাপতি দিলোয়ার হোসাইন এবং শারজাহ শাখার প্রচার সম্পাদক হাবিবুর রহমান পারভেজকে সংবর্ধনা প্রদান করা হয়।

উপজেলা আল-ইসলাহ সভাপতি মাওলানা এম এ রবের সভাপতিত্বে এবং উপজেলা তালামীযের সহ-সাধারণ সম্পাদক ফরহাদ আলীর পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা আল-ইসলাহ সাধারণ সম্পাদক মাওলানা আব্দুল মতিন গজনবী, সাংগঠনিক সম্পাদক মাওলানা মো. আজাদ আলী, তালামীযের সাবেক উপজেলা সভাপতি তুহিন আহমদ এবং বর্তমান সভাপতি জাকির হোসাইন।

এছাড়া অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, উপজেলা শাখার সহ-সাংগঠনিক সম্পাদক মাওলানা হাবিবুর রহমান সিদ্দিকী, অফিস সম্পাদক আব্দুল ওয়াদুদ, প্রচার সম্পাদক মাওলানা মুজতবা আহমদ মিসলু, সহ-প্রচার সম্পাদক দিলাল আহমদ, সদস্য মাওলানা মাজহারুল ইসলাম, মাওলানা জামিল আহমদ জায়গীরদার, হাফিজ শাকির আহমদ চৌধুরীসহ বিভিন্ন ইউনিয়ন শাখার নেতৃবৃন্দ।

ইউনিয়ন পর্যায় থেকে উপস্থিতদের মধ্যে ছিলেন উমরপুর ইউনিয়ন শাখার সহ-সভাপতি মাওলানা কামরুল ইসলাম, সেক্রেটারি হাফিজ মোহাম্মদ আলী, দয়ামীর ইউনিয়ন শাখার সাধারণ সম্পাদক হাফিজ আতাউর রহমান, তাজপুর ইউনিয়ন শাখার সাধারণ সম্পাদক মাওলানা ইয়াকুব আলী এবং উসমানপুর ইউনিয়ন শাখার সাধারণ সম্পাদক হাফিজ খলকুজ্জামান।

অনুষ্ঠানটি প্রবাসী নেতৃবৃন্দের অবদান ও সংগঠনের কার্যক্রমকে আরও গতিশীল করার প্রত্যয়ে সম্পন্ন হয়।