শিরোনাম
সিলেটসহ সারাদেশে বজ্রসহ বৃষ্টির আভাস প্রাথমিকের শিক্ষার্থীদের জন্য মিড-ডে মিল পরিকল্পনা রয়েছে: মাহদী আমিন সিলেট বিভাগের স্বায়ত্তশাসন ও 'সিলটি' ভাষাকে দ্বিতীয় রাষ্ট্রভাষা করার দাবি সিলেটে বইমেলা বাতিলের প্রতিবাদে লেখক-সংস্কৃতিকর্মীদের বিবৃতি সিলেটে চলছে ব্যাপক ধরপাকড়: ১২৩ জন গ্রে/ফ/তা/র, জব্দ ৪১টি গাড়ি সিলেটে ২৪ ঘন্টায় ৩ শিশুর মৃ/ত্যু: হাম শনাক্ত ২৩ জনের সিলেটে তরমুজক্ষেতের ‘ক্লুলেস মা/র্ডা/র’: একজন র‌্যাবের জালে ধেয়ে আসছে বৃষ্টি বলয়, সবচেয়ে বেশি সক্রিয় থাকবে সিলেটে ‘আমেরিকান ড্রিম’ ম্লান! যুক্তরাষ্ট্র ছাড়ার কথা ভাবছেন ৪০ শতাংশ ভারতীয় শনিবার সিলেটের কয়েকটি এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে

https://www.emjanews.com/

15227

sylhet

প্রকাশিত

২৫ এপ্রিল ২০২৬ ১৯:০৭

সিলেট

গোয়াইনঘাটে উন্নয়ন কাজ পরিদর্শনে ত্রাণ ও দুর্যোগ মন্ত্রণালয়ের উপ-সচিব

প্রকাশ: ২৫ এপ্রিল ২০২৬ ১৯:০৭

ছবি: মিনহাজ মির্জা

সিলেটের গোয়াইনঘাট উপজেলায় নির্মাণাধীন কয়েকটি ব্রীজ ও কালভার্টের কাজ পরিদর্শন করেন ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ের উপ-সচিব সাইফুল ইসলাম। 

শনিবার (২৫ এপ্রিল) উপজেলার ফতেপুর ইউনিয়নে ২০২৩-২৪ অর্থ বছরের বরাদ্দে বাংলাবাজার থেকে গুলনীগামী রাস্তায় পালা ছড়া খালের উপর কালভার্ট, মহিষখেল সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন ছড়ার উপর ব্রীজ, চিতামইন ব্রীজ ও কামাইদ গ্রামীন রাস্তায় খালের ব্রীজ ছাড়াও ২৫-২৬ অর্থ বছরের নির্মাণাধীন ডৌবাড়ী ইউনিয়নের হাটগ্রাম ফুটারো খালের ব্রীজ পরিদর্শন করেন।

এসময় উপস্থিত ছিলেন, গোয়াইনঘাট উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা বাঁধন কান্তি সরকার, ফতেহপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মিনহাজ উদ্দিন, গোয়াইনঘাট উপজেলা রিপোর্টার্স ক্লাবের সভাপতি সাদিকুর রহমান, হাটগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আব্দুল্লাহ, মাস্টার ফখরুল ইসলাম, সমাজসেবক আল আমিন প্রমুখ।