শিরোনাম
হাওরাঞ্চলে বন্যার আশঙ্কা, কন্ট্রোল রুম খুলেছে পাউবো বাঁধ ভেঙে হাওরে পানি, সুনামগঞ্জে ডুবেছে পাকা ধান নাগরিকত্ব ছাড়তে ভিড়: যুক্তরাষ্ট্র ছাড়ছেন হাজারো মার্কিন নাগরিক সাড়ে ৪ গ্রাম ইউরেনিয়ামেই ৪১৭ লিটার ডিজেলের সমান শক্তি সিলেটে টানা পাঁচদিন বৃষ্টির পূর্বাভাস ভুটানের সঙ্গে আঞ্চলিক বাণিজ্য ও জ্বালানি সহযোগিতা জোরদারে গুরুত্বারোপ বাণিজ্যমন্ত্রীর বিশ্বে পারমাণবিক শক্তি ব্যবহারের তালিকায় এখন বাংলাদেশ: ফুয়েল লোডিং শুরু সিলেটে যে কারণে আ/ট/ক অর্ধশতাধিক সিলেটে কালবৈশাখী ঝড়ের শঙ্কা: হঠাৎ শুরু হয়ে দ্রুত বাড়বে তীব্রতা সিলেটের সাত এলাকাকে ‘পরিবেশগত সংকটপূর্ণ’ ঘোষণার প্রক্রিয়া শুরু

https://www.emjanews.com/

15309

surplus

প্রকাশিত

২৮ এপ্রিল ২০২৬ ২১:০৫

অন্যান্য

বৃষ্টিতে ভিজলেই ঠান্ডা লাগে- এ ধারণা কতটা সত্য?

প্রকাশ: ২৮ এপ্রিল ২০২৬ ২১:০৫

ছবি: সংগৃহীত

বৃষ্টিতে ভিজলেই ঠান্ডা লাগবে- এটি অনেকের প্রচলিত ধারণা হলেও বিজ্ঞানীরা বলছেন, বিষয়টি পুরোপুরি সঠিক নয়। বৃষ্টির পানিতে সাধারণত কোনো জীবাণু বা ভাইরাস থাকে না, তাই সরাসরি ঠান্ডা লাগার কারণ হিসেবে বৃষ্টিকে দায়ী করা যায় না।

তবে বিশেষজ্ঞদের মতে, দীর্ঘ সময় ভেজা কাপড় বা শরীর ভিজে থাকলে শরীরের তাপমাত্রা কমে যেতে পারে। এতে রোগ প্রতিরোধক্ষমতা সাময়িকভাবে দুর্বল হয়ে পড়তে পারে, ফলে সর্দি-কাশির মতো অসুস্থতা দেখা দিতে পারে।

গবেষকদের মতে, বৃষ্টির রয়েছে বেশ কিছু ইতিবাচক দিকও। প্রচণ্ড গরমের পর বৃষ্টি পরিবেশের দূষণ কমায় এবং বাতাস পরিষ্কার করে। পাশাপাশি বৃষ্টির ফোঁটা মানসিক চাপ কমাতে সাহায্য করে এবং মানুষের মুড ভালো রাখতে ভূমিকা রাখে।

বিজ্ঞানীরা আরও জানান, বৃষ্টির সময় বাতাসে নেগেটিভ আয়ন বেড়ে যায়, যা মস্তিষ্কে সেরোটোনিন নিঃসরণ বাড়িয়ে আনন্দ ও স্বস্তির অনুভূতি তৈরি করতে পারে। প্রকৃতির সরাসরি সংস্পর্শও মানুষের মানসিক প্রশান্তি বাড়ায়। এছাড়া বৃষ্টি বাতাসের ধুলোবালি ও দূষণ কমিয়ে শ্বাস-প্রশ্বাসকে আরামদায়ক করে তোলে।

ত্বক ও চুলের ক্ষেত্রে বৃষ্টির পানি সাধারণত তেমন ক্ষতিকর নয়। এর পিএইচ সাধারণত ৫ থেকে ৬-এর মধ্যে থাকায় এটি ত্বকের প্রাকৃতিক ভারসাম্যের কাছাকাছি। তবে শহরাঞ্চলে দূষণের কারণে অনেক সময় বৃষ্টির পানি অম্লীয় হয়ে যেতে পারে, যা ত্বকে সাময়িক জ্বালা বা প্রদাহ সৃষ্টি করতে পারে।

বিশেষজ্ঞরা সতর্ক করে বলেন, মৌসুমের প্রথম বৃষ্টিতে কিছুটা দূষণ থাকতে পারে, তাই সে সময় সরাসরি ভেজা এড়িয়ে চলা ভালো। যদি কেউ বৃষ্টিতে ভিজে যান, তবে কিছু সতর্কতা মেনে চলার পরামর্শ দেওয়া হয়েছে।

এর মধ্যে রয়েছে- ভেজা কাপড় দ্রুত পরিবর্তন করা, প্রয়োজনে উষ্ণ পানিতে গোসল করা এবং শরীর ও চুল ভালোভাবে শুকিয়ে ময়েশ্চারাইজার ব্যবহার করা। এতে ঠান্ডা লাগার ঝুঁকি কমে এবং শরীর আরও সতেজ থাকে।

সব মিলিয়ে, সঠিক যত্ন নিলে বৃষ্টিতে ভেজা শুধু ক্ষতিকর নয়, বরং মানসিক প্রশান্তি ও আনন্দেরও উৎস হতে পারে বলে জানিয়েছেন বিশেষজ্ঞরা।