শিরোনাম
হাওরাঞ্চলে বন্যার আশঙ্কা, কন্ট্রোল রুম খুলেছে পাউবো বাঁধ ভেঙে হাওরে পানি, সুনামগঞ্জে ডুবেছে পাকা ধান নাগরিকত্ব ছাড়তে ভিড়: যুক্তরাষ্ট্র ছাড়ছেন হাজারো মার্কিন নাগরিক সাড়ে ৪ গ্রাম ইউরেনিয়ামেই ৪১৭ লিটার ডিজেলের সমান শক্তি সিলেটে টানা পাঁচদিন বৃষ্টির পূর্বাভাস ভুটানের সঙ্গে আঞ্চলিক বাণিজ্য ও জ্বালানি সহযোগিতা জোরদারে গুরুত্বারোপ বাণিজ্যমন্ত্রীর বিশ্বে পারমাণবিক শক্তি ব্যবহারের তালিকায় এখন বাংলাদেশ: ফুয়েল লোডিং শুরু সিলেটে যে কারণে আ/ট/ক অর্ধশতাধিক সিলেটে কালবৈশাখী ঝড়ের শঙ্কা: হঠাৎ শুরু হয়ে দ্রুত বাড়বে তীব্রতা সিলেটের সাত এলাকাকে ‘পরিবেশগত সংকটপূর্ণ’ ঘোষণার প্রক্রিয়া শুরু

https://www.emjanews.com/

15313

international

প্রকাশিত

২৮ এপ্রিল ২০২৬ ২১:৫০

আন্তর্জাতিক

স্থলপথে সৌদিতে প্রবেশ করল ইরাকি হজযাত্রীদের প্রথম কাফেলা

প্রকাশ: ২৮ এপ্রিল ২০২৬ ২১:৫০

ছবি: সংগৃহীত

পবিত্র হজ পালনের উদ্দেশ্যে ইরাক থেকে হজযাত্রীদের প্রথম কাফেলা সৌদি আরবে প্রবেশ করতে শুরু করেছে। রোববার দেশটির উত্তরের জাদিদাত আরার সীমান্ত অতিক্রম করে ইরাকি হাজিদের প্রথম দলগুলো সৌদিতে পৌঁছায়।

উত্তর সীমান্ত অঞ্চলের আমির প্রিন্স ফয়সাল বিন খালিদের প্রত্যক্ষ তত্ত্বাবধানে হজযাত্রীদের স্বাগত জানানো হচ্ছে। সৌদি গেজেটের এক প্রতিবেদনে বলা হয়েছে, সীমান্তে নিয়োজিত বিভিন্ন সরকারি দপ্তরের সমন্বিত প্রচেষ্টায় হজযাত্রীদের প্রবেশের আইনি প্রক্রিয়াগুলো অত্যন্ত দ্রুত ও সুশৃঙ্খলভাবে সম্পন্ন করা হয়েছে।

হজযাত্রীদের সেবায় সংশ্লিষ্ট সংস্থাগুলো সর্বোচ্চ সক্ষমতা নিয়ে কাজ করছে। বিশেষ করে স্বাস্থ্যসেবা, নিরাপত্তা ও যাতায়াত ব্যবস্থায় বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে। সৌদি আরবের শীর্ষ নেতৃত্বের নির্দেশনা অনুযায়ী, হাজিরা যেন কোনো ধরনের ঝামেলা ছাড়াই সহজ ও আরামদায়কভাবে ইবাদত সম্পন্ন করতে পারেন—সেজন্য সব ধরনের লজিস্টিক সাপোর্ট নিশ্চিত করা হয়েছে।

সীমান্তবর্তী এই চেকপোস্টের পাসপোর্ট অধিদপ্তর জানিয়েছে, তারা এ বছরের হজ মৌসুমের জন্য সম্পূর্ণ প্রস্তুত। স্থলপথের পাশাপাশি আকাশ ও সমুদ্রপথের প্রবেশপথগুলোতেও আধুনিক প্রযুক্তির ব্যবহার বাড়ানো হয়েছে। এছাড়া বিভিন্ন দেশের হজযাত্রীদের ভাষা বুঝতে সক্ষম দক্ষ জনবল নিয়োগ দেওয়া হয়েছে, যাতে বিদেশি নাগরিকদের সঙ্গে যোগাযোগ ও দাপ্তরিক কাজ দ্রুত সম্পন্ন করা যায়।

ইরাকি হজযাত্রীদের আগমনে জাদিদাত আরার সীমান্ত এখন উৎসবমুখর পরিবেশে পরিণত হয়েছে। আগামী দিনগুলোতে আরও বড় কাফেলা এই পথ দিয়ে মক্কা ও মদিনার উদ্দেশ্যে যাত্রা করবে বলে আশা করা হচ্ছে।