শিরোনাম
বিশ্বে পারমাণবিক শক্তি ব্যবহারের তালিকায় এখন বাংলাদেশ: ফুয়েল লোডিং শুরু সিলেটে যে কারণে আ/ট/ক অর্ধশতাধিক সিলেটে কালবৈশাখী ঝড়ের শঙ্কা: হঠাৎ শুরু হয়ে দ্রুত বাড়বে তীব্রতা সিলেটের সাত এলাকাকে ‘পরিবেশগত সংকটপূর্ণ’ ঘোষণার প্রক্রিয়া শুরু সিলেটে পরিবহণ শ্রমিকদের দুই গ্রুপের সংঘর্ষ, সেনাবাহিনীর হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে বজ্রপাতে সিলেট বিভাগে ৫ জনসহ সারাদেশে ৯ জনের মৃত্যু রূপপুরে ইতিহাসের সূচনা: প্রথম ইউনিটে ইউরেনিয়াম লোডিং মঙ্গলবার সংরক্ষিত নারী আসনে ৪৯ প্রার্থীর তালিকা প্রকাশ, সিলেটের নেত্রীদেরও স্থান জঙ্গি হামলার আশঙ্কায় সিলেট ওসমানীসহ ৮ বিমানবন্দরে সর্বোচ্চ সতর্কতা সিলেট মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ডা. জিয়াউর রহমান চৌধুরী

https://www.emjanews.com/

15293

sylhet

প্রকাশিত

২৮ এপ্রিল ২০২৬ ১৫:৫৭

আপডেট

২৮ এপ্রিল ২০২৬ ১৫:৫৯

সিলেট

সিলেটে যে কারণে আ/ট/ক অর্ধশতাধিক

প্রকাশ: ২৮ এপ্রিল ২০২৬ ১৫:৫৭

সিলেট মহানগরজুড়ে একাধিক অভিযানে ৩২ ঘণ্টায় ৫৪ জনকে আটক করেছে সিলেট মেট্রোপলিটন পুলিশ। 

পুলিশ সূত্রে জানা গেছে, সোমবার (২৭ এপ্রিল) দিনভর মহানগরীর বিভিন্ন থানা এলাকায় পৃথক অভিযানে নিয়মিত মামলার আসামি, ওয়ারেন্টভুক্ত ব্যক্তি, মাদক সংশ্লিষ্ট অভিযোগ এবং মেট্রো অধ্যাদেশে মোট ৩৪ জনকে আটক করা হয়েছে।

এর মধ্যে নিয়মিত মামলায় ৫ জন, ওয়ারেন্টভুক্ত ৩ জন এবং কোতোয়ালী মডেল থানা এলাকায় একজনকে মাদক ব্যবসার অভিযোগে আটক করা হয়েছে। একই অভিযানে ৩০ পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে। এছাড়া বিনা পরোয়ানায় একজনকে আটক এবং মেট্রো অধ্যাদেশে আরও ২৪ জনকে আটক করা হয়।

অভিযান চলাকালে মহানগরীর বিভিন্ন এলাকা থেকে ৮০ বস্তায় প্রায় ২ হাজার ৪০০ কেজি ভারতীয় জিরা এবং ১২টি ভারতীয় কম্বল উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

এদিকে, আজ মঙ্গলবার (২৮ এপ্রিল) ভোর থেকে সকাল পর্যন্ত আরও ৮ ঘণ্টার অভিযানে মহানগরীর বিভিন্ন এলাকা থেকে ২০ জনকে আটক করা হয়েছে। তাদের মধ্যে নিয়মিত মামলার একজন, ওয়ারেন্টভুক্ত একজন, ১০ জন মাদকসেবী এবং ৮ জন সন্দেহভাজন ব্যক্তি রয়েছেন।

পুলিশ জানিয়েছে, আটক ব্যক্তিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে আইনগত ব্যবস্থা গ্রহণ করে আদালতে পাঠানো হচ্ছে এবং মহানগরীতে আইনশৃঙ্খলা রক্ষায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।