শিরোনাম
সিলেটে যে কারণে আ/ট/ক অর্ধশতাধিক সিলেটে কালবৈশাখী ঝড়ের শঙ্কা: হঠাৎ শুরু হয়ে দ্রুত বাড়বে তীব্রতা সিলেটের সাত এলাকাকে ‘পরিবেশগত সংকটপূর্ণ’ ঘোষণার প্রক্রিয়া শুরু সিলেটে পরিবহণ শ্রমিকদের দুই গ্রুপের সংঘর্ষ, সেনাবাহিনীর হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে বজ্রপাতে সিলেট বিভাগে ৫ জনসহ সারাদেশে ৯ জনের মৃত্যু রূপপুরে ইতিহাসের সূচনা: প্রথম ইউনিটে ইউরেনিয়াম লোডিং মঙ্গলবার সংরক্ষিত নারী আসনে ৪৯ প্রার্থীর তালিকা প্রকাশ, সিলেটের নেত্রীদেরও স্থান জঙ্গি হামলার আশঙ্কায় সিলেট ওসমানীসহ ৮ বিমানবন্দরে সর্বোচ্চ সতর্কতা সিলেট মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ডা. জিয়াউর রহমান চৌধুরী সিলেটে চেকপোস্ট বসিয়ে ২ জনকে ধরলো পুলিশ: সাথে মিললো যা

https://www.emjanews.com/

15291

sylhet

প্রকাশিত

২৮ এপ্রিল ২০২৬ ১২:৪৩

আপডেট

২৮ এপ্রিল ২০২৬ ১২:৪৬

সিলেট

সিলেটে কালবৈশাখী ঝড়ের শঙ্কা: হঠাৎ শুরু হয়ে দ্রুত বাড়বে তীব্রতা

প্রকাশ: ২৮ এপ্রিল ২০২৬ ১২:৪৩

দেশের বিভিন্ন অঞ্চলের মতো সিলেটেও কালবৈশাখী ঝড়ের শঙ্কা দেখা দিয়েছে, যা স্বল্প সময়ের মধ্যেই তীব্র রূপ নিতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

মঙ্গলবার (২৮ এপ্রিল) সকালে সংস্থাটির এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, উত্তর বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় বায়ুচাপের তারতম্যের আধিক্য বিরাজ করছে। এর প্রভাবে দেশের চার সমুদ্রবন্দর, চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রাকে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।

একই সঙ্গে উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলারগুলোকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি থেকে সতর্কভাবে চলাচল করতে বলা হয়েছে।

পূর্বাভাসে বলা হয়েছে, ভোর ৫টা থেকে দুপুর ১টার মধ্যে দেশের অন্তত ১৩ জেলায় বৃষ্টি বা বজ্রবৃষ্টিসহ দমকা হাওয়া বয়ে যেতে পারে। এর মধ্যে সিলেট, রংপুর ও ময়মনসিংহ অঞ্চল বেশি ঝুঁকিতে রয়েছে। এসব এলাকায় পশ্চিম বা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৬০ থেকে ৮০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়ার আশঙ্কা রয়েছে। এই তিন অঞ্চলের নদীবন্দরগুলোকে ২ নম্বর নৌ হুঁশিয়ারি সংকেত দেখাতে বলা হয়েছে।

এ ছাড়া ঢাকা, টাঙ্গাইল, যশোর, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম ও কক্সবাজার অঞ্চলেও দমকা হাওয়ার সম্ভাবনা রয়েছে। এসব এলাকায় ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে বাতাস বইতে পারে এবং সংশ্লিষ্ট নদীবন্দরগুলোতে ১ নম্বর সতর্ক সংকেত জারি করা হয়েছে।

আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, বৈশাখ মাসের এই ধরনের ঝড় স্বল্প সময়েই তীব্র আকার নিতে পারে। তাই সংশ্লিষ্ট এলাকার বাসিন্দাদের দুপুরের আগেই প্রয়োজনীয় সতর্কতা নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।