শিরোনাম
নিষেধাজ্ঞা সত্ত্বেও ঢাকা-সিলেট মহাসড়কে সিএনজির দৌরাত্ম্য, বাড়ছে দুর্ঘ.টনার ঝুঁকি সিলেটসহ দেশে স্থানীয় সরকার নির্বাচনের চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ কড়া নিরাপত্তার মধ্যে আদালতে পল্লব, কারা/গারে প্রেরণ সিলেটে মৃ/ত্যুহীন দিনে হাম উপসর্গে ভর্তি ১৩৮ জন প্রবাসীদের বিমান ভাড়া নিয়ে সুখবর, কালোবাজারিদের বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছে সরকার হবিগঞ্জ সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি যুবক নিহত সিলেটে টাকা ফেরত চাওয়ায় ভাইয়ের হাতে বোন খু/ন সিলেটে যে সময়ে ঘটবে ভয়াবহ লোডশেডিং সিলেটে ২৯ জন গ্রেফ/তার: প্রায় ২শ যানবাহনের বিরুদ্ধে ব্যবস্থা আনন্দভ্রমণে মৃত্যু: টাঙ্গুয়ার হাওরে ৪ মাসে ৫ প্রাণহানি, নিরাপত্তা নিয়ে প্রশ্ন

https://www.emjanews.com/

15312

surplus

প্রকাশিত

২৮ এপ্রিল ২০২৬ ২১:৪০

অন্যান্য

ইরানে স্টারলিংক ব্যবহার করে তথ্য পাচারের অভিযোগ

প্রকাশ: ২৮ এপ্রিল ২০২৬ ২১:৪০

ছবি: সংগৃহীত

স্টারলিংক স্যাটেলাইট ইন্টারনেট ব্যবহার করে ‘সংবেদনশীল তথ্য’ বিদেশে পাচারের অভিযোগে বেশ কয়েকজন সন্দেহভাজনকে আটক করেছে ইরানের পুলিশ। স্থানীয় সংবাদমাধ্যমের বরাতে এ তথ্য জানিয়েছে আল জাজিরা।

তেহরান মেট্রোপলিটন পুলিশের তথ্যকেন্দ্র জানায়, রাজধানী তেহরানের ইউসুফাবাদ এলাকা থেকে তাদের আটক করা হয়। অভিযুক্তরা ওই এলাকার একটি ভাড়া বাসাকে ‘গুপ্তচরবৃত্তির’ কার্যক্রম পরিচালনার কেন্দ্র হিসেবে ব্যবহার করছিল।

পুলিশের দাবি, সেখানে তারা উন্নত যোগাযোগ প্রযুক্তি—বিশেষ করে স্টারলিংক স্যাটেলাইট ইন্টারনেট—ব্যবহার করে বিদেশি গোয়েন্দা সংস্থা ও তথাকথিত শত্রু নেটওয়ার্কের কাছে তথ্য ও ছবি পাঠাত।

এদিকে দক্ষিণাঞ্চলের সিরাজ শহর থেকে প্রায় ৮০ কিলোমিটার দূরের সারভেস্তান এলাকায় পৃথক আরেকটি অভিযানে একজনকে গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে অভিযোগ, গুরুত্বপূর্ণ ও সংবেদনশীল স্থান থেকে বার্তা, ছবি ও ভিডিও পাঠিয়ে বিদেশি গোয়েন্দা সংস্থাকে সহযোগিতা করছিলেন।

ইরানি কর্তৃপক্ষ বিষয়টিকে জাতীয় নিরাপত্তার জন্য গুরুতর হুমকি হিসেবে উল্লেখ করে জানিয়েছে, এ ধরনের কর্মকাণ্ডের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।