শিরোনাম
প্রাথমিক শিক্ষক নিয়োগ নিয়ে নতুন সিদ্ধান্ত, শিগগিরই যোগদান শুরু ৩ মে থেকে হাওরাঞ্চলে ধান-চাল সংগ্রহ শুরু করবে সরকার শ্রম খাতের সমস্যা সমাধানে টিমওয়ার্ক চলবে: শ্রমমন্ত্রী ঋণ, পানি আর শ্রমিক সংকটে হাওড়ের কৃষকের দুঃসময় টানা বৃষ্টি ও উজানের ঢলে সুনামগঞ্জের হাওড়ে বিপর্যয় সিলেট জেলা স্টেডিয়াম পরিদর্শনে বাণিজ্যমন্ত্রী প্রথম সফরে সিলেটের বড় যে সংকটে নজর প্রধানমন্ত্রীর শ্রমিকরাই দেশের উন্নয়ন ও অগ্রগতির মূল শক্তি: প্রধানমন্ত্রী বছরের শেষ দিকে স্থানীয় সরকার নির্বাচন, নতুন চ্যালেঞ্জে বিএনপি সংরক্ষিত নারী আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ৪৯ জন, গেজেট প্রকাশ

https://www.emjanews.com/

15354

jobs

প্রকাশিত

০১ মে ২০২৬ ১৯:৫১

চাকুরী

পাঁচ লাখ সরকারি কর্মচারী নিয়োগে কর্মপরিকল্পনা

শূন্যপদ পূরণে সরকারের উদ্যোগ

প্রকাশ: ০১ মে ২০২৬ ১৯:৫১

ছবি: সংগৃহীত

দেশের বিভিন্ন সরকারি দপ্তরের শূন্যপদ পূরণের লক্ষ্যে ছয় মাস, এক বছর ও পাঁচ বছর মেয়াদি কর্মপরিকল্পনা প্রণয়ন করেছে সরকার। স্বচ্ছতা ও দ্রুততার সঙ্গে পাঁচ লাখ সরকারি কর্মচারী নিয়োগের উদ্যোগ বাস্তবায়নে সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও বিভাগের নিয়োগ পরিস্থিতি পর্যালোচনা করা হচ্ছে।

বৃহস্পতিবার (৩০ এপ্রিল) জাতীয় সংসদে কুড়িগ্রাম-১ আসনের জামায়াতে ইসলামীর সংসদ সদস্য মো. আনোয়ারুল ইসলামের টেবিলে উত্থাপিত প্রশ্নের লিখিত জবাবে এ তথ্য জানান জনপ্রশাসন প্রতিমন্ত্রী মো. আব্দুল বারী।

প্রতিমন্ত্রী জানান, কর্মপরিকল্পনায় উল্লেখিত ‘স্বচ্ছতা ও দ্রুততার সঙ্গে পাঁচ লাখ সরকারি কর্মচারী নিয়োগ’ কার্যক্রম বাস্তবায়নের অংশ হিসেবে বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের নিয়োগ-সংক্রান্ত সর্বশেষ অবস্থা পর্যালোচনা করা হচ্ছে।

তিনি বলেন, ‘শূন্যপদের সঠিক তথ্য সংগ্রহ এবং দ্রুত নিয়োগের অধিযাচন (রিকুইজিশন) পাঠাতে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও বিভাগে ইতোমধ্যে চিঠি পাঠানো হয়েছে।’

এ ছাড়া দ্রুত নিয়োগপ্রক্রিয়া সম্পন্ন করতে সংশ্লিষ্ট দপ্তরগুলোকে শূন্যপদের বিপরীতে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ এবং সময়াবদ্ধ কর্মপরিকল্পনা গ্রহণের জন্য অনুরোধ জানানো হয়েছে।

মো. আব্দুল বারী আরও বলেন, দক্ষ মানবসম্পদ গড়ে তোলা এবং প্রশাসনিক কার্যক্রমে গতি আনতে স্বচ্ছ, জবাবদিহিমূলক ও সময়োপযোগী নিয়োগপ্রক্রিয়া নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর।