শিরোনাম
প্রাথমিক শিক্ষক নিয়োগ নিয়ে নতুন সিদ্ধান্ত, শিগগিরই যোগদান শুরু ৩ মে থেকে হাওরাঞ্চলে ধান-চাল সংগ্রহ শুরু করবে সরকার শ্রম খাতের সমস্যা সমাধানে টিমওয়ার্ক চলবে: শ্রমমন্ত্রী ঋণ, পানি আর শ্রমিক সংকটে হাওড়ের কৃষকের দুঃসময় টানা বৃষ্টি ও উজানের ঢলে সুনামগঞ্জের হাওড়ে বিপর্যয় সিলেট জেলা স্টেডিয়াম পরিদর্শনে বাণিজ্যমন্ত্রী প্রথম সফরে সিলেটের বড় যে সংকটে নজর প্রধানমন্ত্রীর শ্রমিকরাই দেশের উন্নয়ন ও অগ্রগতির মূল শক্তি: প্রধানমন্ত্রী বছরের শেষ দিকে স্থানীয় সরকার নির্বাচন, নতুন চ্যালেঞ্জে বিএনপি সংরক্ষিত নারী আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ৪৯ জন, গেজেট প্রকাশ

https://www.emjanews.com/

15359

law-justice

প্রকাশিত

০১ মে ২০২৬ ২০:৪৬

আইন আদালত

সিলেটে ছাত্রদল নেতাকে হত্যার পরিকল্পনা নস্যাৎ, মূল পরিকল্পনাকারী গ্রেফতার

প্রকাশ: ০১ মে ২০২৬ ২০:৪৬

ছবি: সংগৃহীত

সিলেটের শাহপরান (রহ.) থানাধীন একটি হোটেল ও রিসোর্ট দখলকে কেন্দ্র করে সংঘটিত পরিকল্পিত হত্যাচেষ্টা নস্যাৎ করা হয়েছে। এ ঘটনায় মূল পরিকল্পনাকারীসহ সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করেছে পুলিশ।

পুলিশ সূত্রে জানা যায়, এক্সেলসিয়র সিলেট হোটেল অ্যান্ড রিসোর্ট (জাকারিয়া সিটি) দখলকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে বিরোধের জেরে এক পক্ষ ভাড়াটে সন্ত্রাসী নিয়োগ করে প্রতিপক্ষকে হত্যার পরিকল্পনা করে। অভিযোগ অনুযায়ী, লিজগ্রহীতা রাহাত চৌধুরী ও তার সহযোগীদের বিরুদ্ধে পরিকল্পিত হামলার ষড়যন্ত্র করা হয়। এ কাজে সুজন নামের এক ব্যক্তিকে ভাড়া করা হয় এবং মোবাইল ফোনে যোগাযোগের মাধ্যমে হত্যার পরিকল্পনা করা হয়।

বিষয়টি সম্পর্কে তথ্য পাওয়ার পর এসএমপি দ্রুত ব্যবস্থা নেয়। গত ২৮ এপ্রিল সন্ধ্যায় পরিকল্পনাকারীরা রিসোর্টে প্রবেশের চেষ্টা করলে শাহপরান থানা পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং তাদের পরিকল্পনা ব্যর্থ করে দেয়। পুলিশের উপস্থিতি টের পেয়ে হামলাকারীরা ঘটনাস্থল ত্যাগ করে।

পরবর্তীতে ভুক্তভোগীর লিখিত অভিযোগের ভিত্তিতে শাহপরান (রহ.) থানায় মামলা দায়ের করা হয়। মামলার পরিপ্রেক্ষিতে হত্যা পরিকল্পনার সঙ্গে জড়িত প্রধান আসামি মাসুকুর রহমান (৪৫) কে গ্রেফতার করা হয়। তিনি পূর্বে অন্য একটি মামলায় গ্রেফতার থাকায় তাকে শোন এরেস্ট দেখানো হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

এ ঘটনায় জড়িত অন্যান্যদের শনাক্ত ও গ্রেফতারের জন্য অভিযান অব্যাহত রয়েছে।

এসএমপি কমিশনার বলেন, ‘আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশ সর্বদা সতর্ক রয়েছে। যেকোনো ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ড, চাঁদাবাজি বা দখলদারিত্বের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অনুসরণ করা হচ্ছে। অপরাধীদের দ্রুত আইনের আওতায় আনা হবে।’