শিরোনাম
নবম জাতীয় পে-স্কেল: নিম্ন আয়ের কর্মচারীদের বেশি সুবিধা, বাড়ছে পেনশনও দায়িত্ব পালন শেষে ব্যারাকে ফিরে যাচ্ছে সেনাবাহিনী: ওয়াকার-উজ-জামান ৬শ কোটি টাকা পরিশোধ করেও ৬ বছর ধরে অচল শাহজিবাজার বিদ্যুৎকেন্দ্র সিলেটে হামের উপসর্গ নিয়ে আরেক শিশুর মৃ/ত্যু সিলেটে বজ্রসহ ভারী বৃষ্টির পূর্বাভাস বিদ্যুতের দাম বাড়ানোর প্রস্তাব, গণশুনানিতে বিরোধিতা পশ্চিমবঙ্গে ‘পুশব্যাক’ শুরুর ঘোষণা শুভেন্দুর হাওরে ফসলহানির প্রভাব বাজারে, বাড়তে শুরু করেছে চালের দাম ঈদে নগদ টাকা ও মূল্যবান সম্পদ নিরাপদে রাখতে পুলিশের সহায়তা নিন: এসএমপি সিসিকের ভোটে নেই দলীয় প্রতীক, থাকবে তুমুল প্রতিযোগিতা: কে হবেন মেয়র?

https://www.emjanews.com/

15360

sports

প্রকাশিত

০১ মে ২০২৬ ২১:০৫

খেলাধুলা

আইসিসি র‍্যাঙ্কিং: পাকিস্তানকে টপকে গেলো বাংলাদেশ নারী দল

প্রকাশ: ০১ মে ২০২৬ ২১:০৫

ছবি: সংগৃহীত

সর্বশেষ বার্ষিক হালনাগাদ র‍্যাঙ্কিং প্রকাশ করেছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। এতে পুরুষদের টেস্ট এবং নারীদের ওয়ানডে—উভয় ফরম্যাটেই শীর্ষস্থান ধরে রেখেছে অস্ট্রেলিয়া। এছাড়া নারী ওয়ানডে র‍্যাঙ্কিংয়ে পাকিস্তানকে টপকে সপ্তম স্থানে উঠে এসেছে বাংলাদেশ।

পুরুষদের টেস্ট র‍্যাঙ্কিং

নতুন র‍্যাঙ্কিং অনুযায়ী ১৩১ রেটিং পয়েন্ট নিয়ে শীর্ষে রয়েছে অস্ট্রেলিয়া। দ্বিতীয় স্থানে দক্ষিণ আফ্রিকা (১১৯) এবং তৃতীয় স্থানে ভারত (১০৪)। ইংল্যান্ড (১০২) নেমে চতুর্থ স্থানে অবস্থান করছে।

পঞ্চম স্থানে নিউজিল্যান্ড (১০১), ষষ্ঠ স্থানে পাকিস্তান (৮৯) এবং সপ্তম স্থানে শ্রীলঙ্কা (৮৬)। ইংল্যান্ডের অবস্থান নেমে যাওয়ার পেছনে আগের কিছু সিরিজ ফলাফল র‍্যাঙ্কিং থেকে বাদ পড়া অন্যতম কারণ বলে জানানো হয়েছে।

এদিকে পর্যাপ্ত টেস্ট ম্যাচ না খেলার কারণে আয়ারল্যান্ডকে র‍্যাঙ্কিং তালিকা থেকে বাদ দিয়েছে আইসিসি।

নারীদের ওয়ানডে র‍্যাঙ্কিং

নারীদের ওয়ানডে র‍্যাঙ্কিংয়ে শীর্ষ ছয় দলের অবস্থান অপরিবর্তিত রয়েছে। ১৬৩ রেটিং পয়েন্ট নিয়ে শীর্ষে অস্ট্রেলিয়া, দ্বিতীয় স্থানে ইংল্যান্ড (১২৮) এবং তৃতীয় স্থানে ভারত (১২৪)।

চতুর্থ স্থানে দক্ষিণ আফ্রিকা (১০০), পঞ্চম নিউজিল্যান্ড (৯৩) এবং ষষ্ঠ স্থানে শ্রীলঙ্কা (৮৯)।

পাকিস্তানকে পেছনে ফেলে এক ধাপ এগিয়ে সপ্তম স্থানে উঠেছে বাংলাদেশ নারী দল।

আইসিসি জানিয়েছে, আগামী ৫ মে পুরুষদের টি-টোয়েন্টি এবং ৭ মে ওয়ানডে র‍্যাঙ্কিংয়ের নতুন আপডেট প্রকাশ করা হবে।