ছবি: সংগৃহীত
সিলেট সফর শেষে সহধর্মিণী ডা. জোবাইদা রহমানকে নিয়ে ঢাকায় ফিরেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
শনিবার (২ মে) রাত ৮টা ১৫ মিনিটে তিনি ঢাকা হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান। এর আগে সন্ধ্যা ৭টা ৩৫ মিনিটে বেসরকারি বিমানের একটি ফ্লাইটে সিলেট ওসমানি আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ঢাকার উদ্দেশে রওনা দেন প্রধানমন্ত্রী।
ঢাকায় ফেরার আগে সন্ধ্যা ৬টার দিকে সিলেট শিল্পকলা একাডেমিতে বিএনপির নেতাকর্মীদের এক কর্মিসভায় অংশ নেন তারেক রহমান। সেখানে তিনি দলীয় নেতাকর্মীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন এবং সাংগঠনিক বিভিন্ন বিষয়ে দিকনির্দেশনা দেন বলে জানা গেছে।
কর্মিসভা শেষে প্রধানমন্ত্রী সরাসরি ওসমানি আন্তর্জাতিক বিমানবন্দরের উদ্দেশে রওনা হন।
এর আগে দিনের বিভিন্ন কর্মসূচিতে অংশ নিতে প্রধানমন্ত্রী তারেক রহমান সিলেট সফর করেন।
