https://www.emjanews.com/

15417

law-justice

প্রকাশিত

০৩ মে ২০২৬ ২০:১৫

আইন আদালত

সুপ্রিম কোর্টে ভার্চুয়াল কোর্ট স্থগিত

প্রকাশ: ০৩ মে ২০২৬ ২০:১৫

ছবি: সংগৃহীত

জ্বালানি ও বিদ্যুৎ সাশ্রয়ের লক্ষ্যে সুপ্রিম কোর্টের উভয় বিভাগে সপ্তাহে দুদিন ভার্চুয়াল মাধ্যমে আদালতের কার্যক্রম পরিচালনার সিদ্ধান্ত স্থগিত করা হয়েছে।

রোববার (৩ মে) সুপ্রিম কোর্ট প্রশাসন থেকে জারি করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সুপ্রিম কোর্টের আপিল ও হাইকোর্ট বিভাগসহ চেম্বার জজ আদালতে সপ্তাহের প্রতি বুধ ও বৃহস্পতিবার ভার্চুয়াল কোর্টের কার্যক্রম পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত স্থগিত থাকবে। এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।

বৈশ্বিক জ্বালানি পরিস্থিতি বিবেচনায় প্রধান বিচারপতির নির্দেশে গত ২২ এপ্রিল থেকে সুপ্রিম কোর্টের উভয় বিভাগে সপ্তাহে দুই দিন ভার্চুয়াল পদ্ধতিতে বিচারিক কার্যক্রম পরিচালনা শুরু হয়।

তবে এ সিদ্ধান্তের বিরোধিতা করে সুপ্রিম কোর্টের আইনজীবীরা আন্দোলনে নামেন। তাদের প্রতিবাদের মুখেই ভার্চুয়াল কোর্ট কার্যক্রম স্থগিতের সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।