শিরোনাম
নিষেধাজ্ঞা সত্ত্বেও ঢাকা-সিলেট মহাসড়কে সিএনজির দৌরাত্ম্য, বাড়ছে দুর্ঘ.টনার ঝুঁকি সিলেটসহ দেশে স্থানীয় সরকার নির্বাচনের চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ কড়া নিরাপত্তার মধ্যে আদালতে পল্লব, কারা/গারে প্রেরণ সিলেটে মৃ/ত্যুহীন দিনে হাম উপসর্গে ভর্তি ১৩৮ জন প্রবাসীদের বিমান ভাড়া নিয়ে সুখবর, কালোবাজারিদের বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছে সরকার হবিগঞ্জ সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি যুবক নিহত সিলেটে টাকা ফেরত চাওয়ায় ভাইয়ের হাতে বোন খু/ন সিলেটে যে সময়ে ঘটবে ভয়াবহ লোডশেডিং সিলেটে ২৯ জন গ্রেফ/তার: প্রায় ২শ যানবাহনের বিরুদ্ধে ব্যবস্থা আনন্দভ্রমণে মৃত্যু: টাঙ্গুয়ার হাওরে ৪ মাসে ৫ প্রাণহানি, নিরাপত্তা নিয়ে প্রশ্ন

https://www.emjanews.com/

15421

surplus

প্রকাশিত

০৩ মে ২০২৬ ২১:১৮

অন্যান্য

মানুষের বদলে এআই নিয়োগ: কর্মী ছাঁটাই অবৈধ ঘোষণা চীনের আদালতের

প্রকাশ: ০৩ মে ২০২৬ ২১:১৮

ছবি: সংগৃহীত

খরচ কমানোর অজুহাতে কোনো প্রতিষ্ঠান চাইলে মানুষকে বাদ দিয়ে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) বা লার্জ ল্যাঙ্গুয়েজ মডেল ব্যবহার করতে পারবে না—এমন যুগান্তকারী রায় দিয়েছে চীনের একটি আদালত। রায়টি কর্মী স্বার্থ রক্ষায় গুরুত্বপূর্ণ নজির হিসেবে বিবেচিত হচ্ছে।

ঘটনার সূত্রে জানা যায়, চীনের একটি প্রযুক্তি প্রতিষ্ঠানের একজন কর্মীকে চাকরি থেকে বরখাস্ত করে তার জায়গায় একটি এআইভিত্তিক লার্জ ল্যাঙ্গুয়েজ মডেল ব্যবহার শুরু করে কোম্পানিটি। প্রতিষ্ঠানটির দাবি ছিল, এতে খরচ কমবে।

তবে চাকরিচ্যুত ওই কর্মী বিষয়টি চ্যালেঞ্জ করে আদালতের দ্বারস্থ হন। পরে আদালত কোম্পানির সিদ্ধান্তকে অবৈধ ঘোষণা করে রায় দেন।

আদালত স্পষ্টভাবে জানায়, শুধুমাত্র ব্যয় কমানোর উদ্দেশ্যে মানবকর্মীর পরিবর্তে এআই ব্যবহার করে কর্মী ছাঁটাই করা আইনসঙ্গত নয়। প্রযুক্তির উন্নয়ন ও ব্যবহার স্বীকার করা হলেও তা যেন শ্রমিকদের মৌলিক অধিকার ক্ষুণ্ন না করে- এ বিষয়টি রায়ে গুরুত্ব দেওয়া হয়।

বর্তমানে বিশ্বজুড়ে কৃত্রিম বুদ্ধিমত্তার দ্রুত বিস্তারে বিশেষ করে টেক ও কর্পোরেট খাতে চাকরি হারানোর শঙ্কা তৈরি হয়েছে। এমন পরিস্থিতিতে এই রায়কে শ্রমিক অধিকার রক্ষায় একটি গুরুত্বপূর্ণ আইনি পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে।

সামাজিক যোগাযোগমাধ্যম থেকে শুরু করে আইনি মহল- সবখানেই রায়টি নিয়ে ব্যাপক আলোচনা চলছে। বিশেষজ্ঞরা মনে করছেন, ভবিষ্যতে এআই ও মানব কর্মসংস্থানের মধ্যে ভারসাম্য রক্ষায় এই সিদ্ধান্ত বৈশ্বিক দৃষ্টান্ত হয়ে থাকবে।