https://www.emjanews.com/

15422

sports

প্রকাশিত

০৩ মে ২০২৬ ২১:৩৯

খেলাধুলা

বিশ্বকাপ জয়ের স্বপ্ন দেখছেন ১৭ বছরের তারকা

প্রকাশ: ০৩ মে ২০২৬ ২১:৩৯

ছবি: গিলবার্তো মোরা।

বিশ্বকাপের চাপ তাকে একটুও ভাবাচ্ছে না- মাত্র ১৭ বছর বয়সেই অভিজ্ঞ খেলোয়াড়ের মতো আত্মবিশ্বাস দেখাচ্ছেন মেক্সিকোর তরুণ ফুটবল তারকা গিলবার্তো মোরা।

স্পোর্টস হার্নিয়ার চোট কাটিয়ে মাঠে ফিরে আসার পর শনিবার গুয়াদালাহারায় চিভাসের বিপক্ষে গোলশূন্য ড্র ম্যাচ শেষে মেক্সিকান সংবাদমাধ্যম রেকর্দ-কে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেন, ‘আমি বলব আমরাই বিশ্বকাপ জেতার ফেভারিট। আমরা নিজেদের মাঠে খেলব। আমি মনে করি, আমরা মানসিকভাবেও ফেভারিট।’

মোরার এই আত্মবিশ্বাসের পেছনে রয়েছে সাম্প্রতিক সাফল্যও। গত গ্রীষ্মে তিনি গোল্ড কাপ শিরোপা জেতা দলের অংশ ছিলেন এবং সেই সময় টুর্নামেন্টের সর্বকনিষ্ঠ খেলোয়াড় হিসেবে শিরোপা উঁচিয়ে ধরেন।

মেক্সিকো জাতীয় দলের কোচ হাভিয়ের আগুয়েরের অধীনেও তিনি নিজেকে প্রমাণ করেছেন। তবে চলতি মৌসুমে চোটের কারণে লিগা এমএক্সে বেশিরভাগ সময় মাঠের বাইরে থাকতে হয়েছে তাকে।

সম্পূর্ণ ফিট হয়ে ফিরে মোরা বলেন, ‘আমি ১০০ শতাংশ সুস্থ। সুস্থ হতে একটু বেশি সময় লেগেছে, তবে এখন ভালো আছি। শারীরিকভাবে প্রস্তুত এবং যেকোনো চ্যালেঞ্জের জন্য তৈরি।’

১৮ বছর পূর্ণ হলেই বিদেশি ক্লাবে খেলার সম্ভাবনা রয়েছে এই তরুণ প্রতিভার। তাই আসন্ন বিশ্বকাপকে তিনি নিজের প্রতিভা প্রমাণের বড় মঞ্চ হিসেবে দেখছেন।

তিনি আরও বলেন, ‘ঈশ্বর চাইলে আমি বিশ্বকাপে থাকব। আমি নিজের উপর বিশ্বাস রাখি। আমি শুধু নিজেকে নয়, দেশকেও শিরোপা এনে দিতে চাই।’