শিরোনাম
সিলেটসহ চার বিভাগে অতিভারি বৃষ্টি ও ভূমিধসের শঙ্কা ‘লন্ডনের রেস্টুরেন্টে বসে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ চালুর সিদ্ধান্ত নিয়েছিলাম’ মহাসড়ক-রেললাইন-হাসপাতাল: সিলেটের উন্নয়নে মহাপরিকল্পনা প্রধানমন্ত্রীর সিলেটে আর জলাবদ্ধতা থাকবে না, হবে ঢাকা-সিলেট ডাবল রেললাইন: প্রধানমন্ত্রী সিলেটবাসীর দুর্ভোগ লাঘবে সুরমার তীরে শুরু হলো ‘মেগা প্রকল্প’ আজ সিলেট আসছেন প্রধানমন্ত্রী প্রাথমিক শিক্ষক নিয়োগ নিয়ে নতুন সিদ্ধান্ত, শিগগিরই যোগদান শুরু ৩ মে থেকে হাওরাঞ্চলে ধান-চাল সংগ্রহ শুরু করবে সরকার শ্রম খাতের সমস্যা সমাধানে টিমওয়ার্ক চলবে: শ্রমমন্ত্রী ঋণ, পানি আর শ্রমিক সংকটে হাওড়ের কৃষকের দুঃসময়

https://www.emjanews.com/

15388

sports

প্রকাশিত

০২ মে ২০২৬ ১৯:৪৬

খেলাধুলা

বৃষ্টি বিঘ্নিত ম্যাচে বাংলাদেশের হার, সমতা ফেরাল নিউজিল্যান্ড

প্রকাশ: ০২ মে ২০২৬ ১৯:৪৬

ছবি: সংগৃহীত

বৃষ্টি বিঘ্নিত তৃতীয় ও শেষ টি-টোয়েন্টিতে ৬ উইকেটের জয়ে সিরিজে সমতা ফিরিয়েছে সফরকারী নিউজিল্যান্ড। স্বাগতিক বাংলাদেশকে হারিয়ে তিন ম্যাচের সিরিজ ১-১ ব্যবধানে শেষ করেছে কিউইরা।

শনিবার মিরপুরের শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে বৃষ্টির কারণে ম্যাচের ওভার কমে আসে। সংশোধিত লক্ষ্য দাঁড়ায় ৯০ বলে ১০৩ রান। জবাবে ২০ বল হাতে রেখেই ৬ উইকেটের জয় তুলে নেয় নিউজিল্যান্ড।

সিরিজের প্রথম ম্যাচে জয় পেয়েছিল বাংলাদেশ, দ্বিতীয় ম্যাচ বৃষ্টিতে পরিত্যক্ত হয়। ফলে শেষ ম্যাচ জিতে সিরিজে ভাগ বসায় সফরকারীরা।

টস হেরে ব্যাটিংয়ে নেমে শুরু থেকেই নিয়মিত উইকেট হারাতে থাকে বাংলাদেশ। যদিও ওপেনার সাইফ হাসান শুরুতে কিছুটা ঝড়ো ব্যাটিংয়ের আভাস দেন। প্রথম দুই ওভারে কোনো উইকেট না হারিয়ে ১৭ রান তোলে টাইগাররা। ১০ বলে ১৬ রান করে আউট হন সাইফ।

ইনিংসের চতুর্থ ওভারে ক্রিজ ছেড়ে খেলতে গিয়ে টাইমিং মিস করে আউট হন তিনি। এরপর দ্রুত ফিরে যান তানজিদ হাসান তামিম ও পারভেজ হোসেন ইমন। ৩৫ রানে ৩ উইকেট হারিয়ে চাপে পড়ে বাংলাদেশ।

অধিনায়ক লিটন দাস দলকে এগিয়ে নেওয়ার চেষ্টা করলেও ১৭ বলে ২৩ রান করে বিদায় নেন। এরপর নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে বাংলাদেশ।

দলের পক্ষে সর্বোচ্চ ৩৩ রান করেন তাওহীদ হৃদয়। ২৪ বলে ৩টি চার ও ২টি ছক্কায় তার ইনিংসটি সাজানো ছিল। বাংলাদেশের ৮ ব্যাটার দুই অঙ্ক ছুঁতে পারেননি।

বৃষ্টির কারণে ওভার কমে এলেও নির্ধারিত পুরো ইনিংস শেষ করতে পারেনি বাংলাদেশ।

১০৩ রানের লক্ষ্য তাড়া করতে নেমে শুরুতে ধাক্কা খায় নিউজিল্যান্ড। শরীফুল ইসলামের দুর্দান্ত বোলিংয়ে ২৫ রানের মধ্যেই ৩ উইকেট হারায় কিউইরা। শরীফুল ৩ ওভারে ১৯ রান দিয়ে ৩ উইকেট শিকার করেন।

পরে মেহেদী হাসান নিউজিল্যান্ডের চতুর্থ উইকেট তুলে নিলে ম্যাচে ফেরার আশা জাগে বাংলাদেশের।

তবে এরপর বেভন জেকব ও ডেন ফক্সক্রফট জুটি বেঁধে ম্যাচ বের করে নেন। ৪০ বলে ৭০ রানের অবিচ্ছিন্ন জুটি গড়ে দলকে জয় এনে দেন তারা।

দলের জয়ে বেভন জেকব ৩১ বলে ৫ চার ও ৩ ছক্কায় অপরাজিত ৬১ রানের ঝড়ো ইনিংস খেলেন। তার ব্যাটেই শেষ পর্যন্ত সহজ জয় নিশ্চিত করে নিউজিল্যান্ড।