শিরোনাম
নবম জাতীয় পে-স্কেল: নিম্ন আয়ের কর্মচারীদের বেশি সুবিধা, বাড়ছে পেনশনও দায়িত্ব পালন শেষে ব্যারাকে ফিরে যাচ্ছে সেনাবাহিনী: ওয়াকার-উজ-জামান ৬শ কোটি টাকা পরিশোধ করেও ৬ বছর ধরে অচল শাহজিবাজার বিদ্যুৎকেন্দ্র সিলেটে হামের উপসর্গ নিয়ে আরেক শিশুর মৃ/ত্যু সিলেটে বজ্রসহ ভারী বৃষ্টির পূর্বাভাস বিদ্যুতের দাম বাড়ানোর প্রস্তাব, গণশুনানিতে বিরোধিতা পশ্চিমবঙ্গে ‘পুশব্যাক’ শুরুর ঘোষণা শুভেন্দুর হাওরে ফসলহানির প্রভাব বাজারে, বাড়তে শুরু করেছে চালের দাম ঈদে নগদ টাকা ও মূল্যবান সম্পদ নিরাপদে রাখতে পুলিশের সহায়তা নিন: এসএমপি সিসিকের ভোটে নেই দলীয় প্রতীক, থাকবে তুমুল প্রতিযোগিতা: কে হবেন মেয়র?

https://www.emjanews.com/

15436

sports

প্রকাশিত

০৪ মে ২০২৬ ১৯:৫২

খেলাধুলা

গার্লফ্রেন্ড কালচার: কঠোর অবস্থানে বিসিসিআই

প্রকাশ: ০৪ মে ২০২৬ ১৯:৫২

ছবি: সংগৃহীত

ক্রিকেটারদের মাঠের ভেতর ও বাইরের আচরণ নিয়ন্ত্রণে আরও কঠোর অবস্থানে যাচ্ছে ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড (বিসিসিআই)। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) চলাকালীন অতিরিক্ত খেলোয়াড়দের মাঠের আশপাশে ঘোরাফেরায় নিষেধাজ্ঞার পর এবার খেলোয়াড়দের ব্যক্তিগত সম্পর্ক ও টিম হোটেলে অবস্থান নিয়েও নতুন নির্দেশনা আসতে পারে বলে জানা গেছে।

সূত্রের বরাতে জানা যায়, সম্প্রতি কয়েকজন তারকা ক্রিকেটারের টিম হোটেলে ব্যক্তিগত সঙ্গীদের সঙ্গে অবস্থান নিয়ে আলোচনা তৈরি হয়েছে।

বিভিন্ন প্রতিবেদনে দাবি করা হয়েছে, হার্দিক পান্ডিয়া, ইশান কিষান, যশস্বী জয়সওয়াল এবং আরশদীপ সিং টিম হোটেলে তাদের ব্যক্তিগত সঙ্গীদের সঙ্গে ছিলেন। এমনকি টিম বাসেও তাদের উপস্থিতি নিয়ে নানা আলোচনা শুরু হয়।

এ পরিস্থিতিতে বিসিসিআইয়ের নীতিনির্ধারকদের মধ্যে উদ্বেগ তৈরি হয়েছে। বোর্ডের এক কর্মকর্তা জানিয়েছেন, খেলোয়াড়দের স্ত্রী ও পরিবারের সদস্যদের হোটেলে অবস্থানের অনুমতি থাকলেও বান্ধবী বা ব্যক্তিগত সঙ্গীদের ক্ষেত্রে আরও কঠোর নীতিমালা প্রণয়নের বিষয়টি বিবেচনায় রয়েছে। বিষয়টি আগামী বোর্ড সভায় আলোচনায় উঠতে পারে।

সংশ্লিষ্টরা বলছেন, নিরাপত্তা ও দলীয় তথ্য ফাঁস রোধও এ উদ্যোগের অন্যতম কারণ। বিশেষ করে কিছু ব্যক্তিগত সঙ্গী সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার হওয়ায় দলীয় অভ্যন্তরীণ তথ্য অনিচ্ছাকৃতভাবে বাইরে চলে যাওয়ার ঝুঁকি নিয়ে উদ্বেগ রয়েছে।

বিসিসিআই মনে করছে, আইপিএল যেহেতু ফ্র্যাঞ্চাইজি ভিত্তিক লিগ, তাই মাঠের বাইরের আচরণ নিয়ন্ত্রণ তুলনামূলকভাবে বেশি চ্যালেঞ্জিং। ফলে নতুন নীতিমালায় টিম হোটেলে অবস্থান, যাতায়াত এবং ব্যক্তিগত সম্পর্ক সংক্রান্ত নিয়ম আরও স্পষ্ট ও কঠোর করা হতে পারে বলে ধারণা করা হচ্ছে।