শিরোনাম
ইউপি নির্বাচন: চূড়ান্ত ভোটার তালিকা ২৫ নভেম্বর স্থানীয় সরকার নির্বাচন: ভোটার এলাকা পরিবর্তনের আবেদন ৩১ অক্টোবর পর্যন্ত পুলিশ কর্মকর্তাকে ছাত্রলীগ নেতার হুমকি, ‘পেনশন নিয়ে বাড়ি ফিরতে পারবেন না’ সিলেটে পৃথক দুর্ঘটনায় নারী-শিশুসহ ৩ জনের মৃ/ত্যু: আ হ ত ১০ সিলেট সীমান্তে একসপ্তাহের ব্যবধানে ফের গুলিতে যুবকের মৃ/ত্যু ইনানীর রিসোর্টে আগুনে ১০ মৃত্যু, ৬ জনের পরিচয় মিলেছে ‘ভোটব্যাংক নয়, স্বাধীন নাগরিক হিসেবে সিদ্ধান্ত নিন’: হিন্দু ধর্মাবলম্বীদের স্বরাষ্ট্রমন্ত্রী সিলেটে হৃদয় হরিজন হত্যা: নরসিংদী থেকে গ্রেপ্তার ৩ ভারতে বিক্ষোভ দমনে পুলিশের কৌশল নিয়ে বিতর্ক ঘরে বসেই ই-পাসপোর্টের আবেদন, জেনে নিন নিয়ম ও খরচ

https://www.emjanews.com/

15450

sylhet

প্রকাশিত

০৫ মে ২০২৬ ১৪:২৬

সিলেট

সিলেট নগরীতে চলাচলে অনিয়ম: অর্ধশত মোটরসাইকেল জব্দ

প্রকাশ: ০৫ মে ২০২৬ ১৪:২৬

সিলেট মহানগরে ট্রাফিক অভিযানে একদিনেই অর্ধশত মোটরসাইকেলসহ বিপুল সংখ্যক যানবাহন আটক করা হয়েছে। সোমবার (৪ মে) রাত ১২টা থেকে রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত ২৪ ঘণ্টার অভিযানে এ তথ্য জানিয়েছে সিলেট মেট্রোপলিটন পুলিশ এর ট্রাফিক বিভাগ।

পুলিশ জানায়, এ সময়ে বিভিন্ন ধরনের ৬১টি যানবাহনের বিরুদ্ধে মামলা দেওয়া হয়েছে। এর মধ্যে প্রাইভেটকার ৭টি, সিএনজি ১৫টি, মোটরসাইকেল ৩৩টি এবং অন্যান্য যানবাহন ৬টি রয়েছে।

একই অভিযানে মোট ৮৮টি যানবাহন আটক করা হয়েছে। এর মধ্যে ২টি বাস, ১টি প্রাইভেটকার, ৩০টি সিএনজি, ৫০টি মোটরসাইকেল এবং ৫টি অন্যান্য যানবাহন রয়েছে।

মহানগরের সড়কে শৃঙ্খলা ফিরিয়ে আনতে নিয়মিত এ ধরনের অভিযান অব্যাহত রয়েছে বলে জানিয়েছে পুলিশ।