শিরোনাম
বাংলাদেশি লিমন-বৃষ্টিকে মরণোত্তর ডক্টরেট ডিগ্রি প্রদান বাংলাদেশিদের জন্য সম্ভাবনার নতুন দ্বার খুলছে পর্তুগাল বাইশটিলাকে ঘিরে বড় স্বপ্ন, সিলেটে নির্মাণ হচ্ছে পরিবেশবান্ধব পর্যটন কেন্দ্র নবম পে স্কেলে দ্বিগুণ হতে পারে মাসিক পেনশন দেশের স্বার্থ পরিপন্থি ধারা থাকলে মার্কিন বাণিজ্য চুক্তি পরিবর্তনের সুযোগ রয়েছে: বাণিজ্যমন্ত্রী সিলেটে হাম উপসর্গে একদিনেই ৩ শিশুর মৃ/ত্যু ব্রিটেনের নিষেধাজ্ঞায় বাংলাদেশের ট্রাভেল এজেন্সি সিলেটে শ্রমিক সংঘ’র্ষে আরও এক শ্রমিকের মৃ/ত্যু, মামলায় ২৯ জনের নাম টানা বৃষ্টিতে হাওড় ডুবি, সিলেট-সুনামগঞ্জে বোরো ধানের ব্যাপক ক্ষতি সিলেটসহ সারাদেশে দোকানপাট নিয়ে নতুন ঘোষণা: বাড়লো সময়

https://www.emjanews.com/

15453

surplus

প্রকাশিত

০৫ মে ২০২৬ ১৯:২৭

অন্যান্য

শাহজালাল (রহ.)-এর উরুস উপলক্ষ্যে মাজার পরিদর্শন ও ব্রিফিং অনুষ্ঠিত

প্রকাশ: ০৫ মে ২০২৬ ১৯:২৭

ছবি: এসএমপি।

সিলেটে হযরত শাহজালাল (রহ.)-এর ৭০৭তম পবিত্র উরুস উপলক্ষ্যে মাজার পরিদর্শন ও সার্বিক আইনশৃঙ্খলা সংক্রান্ত ব্রিফিং অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (৪ মে) বিকেল ৫টা ১৫ মিনিটে অনুষ্ঠিত এ ব্রিফিংয়ে সিলেট মেট্রোপলিটন পুলিশের পুলিশ কমিশনার আবদুল কুদ্দুছ চৌধুরী পিপিএম মাজার কমিটির সদস্য ও বিভিন্ন শ্রেণি-পেশার গণ্যমান্য ব্যক্তিদের উপস্থিতিতে দিকনির্দেশনা প্রদান করেন।

আগামী ৬, ৭ ও ৮ মে অনুষ্ঠিতব্য পবিত্র উরুসকে কেন্দ্র করে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং ধর্মীয় ভাবগাম্ভীর্য বজায় রেখে অনুষ্ঠান সম্পন্নের লক্ষ্যে এ ব্রিফিংয়ের আয়োজন করা হয়।

ব্রিফিংয়ে পুলিশ কমিশনার বলেন, পবিত্র উরুস যেন সুশৃঙ্খল, শান্তিপূর্ণ ও ধর্মীয় পরিবেশ বজায় রেখে সম্পন্ন হয়, সেজন্য সংশ্লিষ্ট সবাইকে সর্বোচ্চ সতর্ক ও সচেতন থাকতে হবে। ইসলামবিরোধী বা উরুসের পরিবেশ নষ্ট করতে পারে- এমন কোনো কার্যক্রম যেন না ঘটে, সে বিষয়েও তিনি সবাইকে সজাগ থাকার আহ্বান জানান।

তিনি আরও বলেন, অনুষ্ঠান নির্বিঘ্ন করতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হবে। চুরি, ছিনতাই ও অনাকাঙ্ক্ষিত ঘটনা প্রতিরোধে সাদা পোশাকে পুলিশ সদস্য মোতায়েন থাকবে। একই সঙ্গে আগত দর্শনার্থী ও ভক্তদের নিজ নিজ অবস্থান থেকে সচেতন থাকার আহ্বান জানান তিনি।

এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ কমিশনার (সদর ও প্রশাসন) মো. মাসুদ রানা পিপিএম-সেবা, উপ-পুলিশ কমিশনার (ট্রাফিক অতিরিক্ত দায়িত্বে সদর ও প্রশাসন) সুদীপ্ত রায়, উপ-পুলিশ কমিশনার (উত্তর) মোহাম্মদ সাইফুল ইসলাম, সিলেট মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি রেজাউল হাসান কয়েছ লোদী, সাধারণ সম্পাদক এমদাদুল হকসহ হযরত শাহজালাল (রহ.) মাজার ও মসজিদ কমিটির সদস্যবৃন্দ, দরগাহ মাদ্রাসার শিক্ষক, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, এসএমপির বিভিন্ন পর্যায়ের পুলিশ সদস্য এবং প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইন মিডিয়ার সাংবাদিকরা।