দৈনন্দিন সেবা আরও কার্যকর করতে সিলেট সিটি কর্পোরেশনের ৪২টি ওয়ার্ডকে পাঁচটি অঞ্চলে ভাগ করা হয়েছে। মঙ্গলবার জারি করা প্রজ্ঞাপনে এ তথ্য জানিয়েছে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়।
প্রজ্ঞাপনে বলা হয়, স্থানীয় সরকার সিটি কর্পোরেশন আইন ২০০৯ এর ধারা ৪৭ অনুযায়ী এই পুনর্বিন্যাস করা হয়েছে। নতুন কাঠামোর আওতায় প্রতিটি অঞ্চলে প্রশাসনিক কাজ, হিসাব রক্ষণ, অবকাঠামো উন্নয়ন, স্বাস্থ্যসেবা, স্যানিটেশন, জন্ম মৃত্যু নিবন্ধন, কর আদায়সহ বিভিন্ন নাগরিক সেবা পরিচালিত হবে।
অঞ্চল ১ গঠিত হয়েছে ১, ২, ৩, ৯, ১০, ১১, ১২, ১৩, ১৪ ও ১৫ নম্বর ওয়ার্ড নিয়ে। এ অঞ্চলের অন্তর্ভুক্ত এলাকাগুলো হলো দরগা মহল্লা, ঝর্ণারপাড়, দর্শনদেউড়ি, আম্বরখানা পশ্চিম, চৌহাট্টা, রাজারগলি, মিয়া ফাজিলচিশত, মিরের ময়দান, দাঁড়িয়াপাড়া, কাজি ইলিয়াছ, পুলেরপার, সরষপুর, কুরিটুলা, মির্জা জাঙ্গাল উত্তর, জল্লারপাড়, জিন্দাবাজার, ক্ষেত্রীপাড়া, বারইপাড়া, পুরাতন মেডিকেল এলাকা, কাজলশাহ, পুলিশ লাইন, কাজল শাহ আ এলাকা, মুন্সিপাড়া, কেওয়াপাড়া, সুবিদবাজার, পশ্চিম কাজলশাহ, ওসমানী মেডিকেল এলাকা, রিকাবীবাজার, বাগবাড়ী, সাগর দীঘিরপাড়, আখালীঘাট আংশিক, নিহারীপাড়া, নরশিংটিলা, এতিম স্কুল রোড, নগর, খুলিয়াপাড়া, ধানুহাঁটা, আখালিয়া বাজার, কানিশাইল, ঘাসিটুলা, মজুমদারপাড়া, ওয়াপদা, ডহর, কলাপাড়া, হিয়াবরন, মধুশহীদ, লালাদীঘির পাড়, নোয়াপাড়া, ভাতালিয়া, বিলপাড়, লামাবাজার, সচিলাপুর, শেখঘাট প্রথম অংশ, ইটাখলা, ভাংগাটিকর, শেখঘাট দ্বিতীয় অংশ, তৃতীয় অংশ, চতুর্থ অংশ, সওদাগরটুলা, শেখঘাট কলোনি, কুয়ারপাড়, তোপখানা, গির্জার পশ্চিম, রামের দীঘির পাড়, খুলিয়াটুলা, মনিপুরী রাজবাড়ী, মাছুদীঘির পাড়, তালতলা দক্ষিণ, তেলিহাওর, কাজিরবাজার, যুগলটিলা, চাঁদনীঘাট, শেখ নাসির আলী, ছড়ারপাড়, ধোপাদীঘির দক্ষিণপাড়, ব্রহ্মময়ী বাজার, লাল দীঘিরপাড়, আমজাদ আলী রোড, কালীঘাট, কাষ্ঠঘর, চালিবন্দর পশ্চিম, বন্দরবাজার, মহাজনপট্টি, কামালগড়, তালতলা উত্তর, জামতলী, মির্জাজাঙ্গাল দক্ষিণ, জেলা জজ ও জেলা প্রশাসকের কার্যালয় এলাকা, শেখ জিয়াউল্লাহ, কারপাসটুলা, পুরানলেন, বারুতখানা, জেলরোড, বেতবারটুলা, পঞ্চখানা, নন্দাইপট্টি, পর্বতখানা, লাল বাজার, ধোপাদীঘির পূর্বপাড়, চন্দানীটুলা, মিরাবাজার দক্ষিণ, চালিবন্দর পূর্ব, সুপানিঘাট, যতরপুর, নাইওরপুল, জয়নগর ও নয়াপাড়া।
অঞ্চল ২ গঠিত হয়েছে ২১, ২২, ২৩, ২৪, ৩১, ৩২ ও ৩৩ নম্বর ওয়ার্ড নিয়ে। এ অঞ্চলে রয়েছে গোপালটিলা, ভাটাটিকর, কালাপিন, টিকরিপাড়া, নিষ্করপাড়া, রাজপাড়া, কল্যাণপুর, শাপলাবাগ, বাদুরলটকা পূর্ব, লাকড়িপাড়া পূর্ব, গঙ্গাদাস, ব্রাহ্মণপাড়া, শিবগঞ্জ, সাদিপুর, উপশহর, টিলাবাড়ি, মাছিমপুর, মেন্দিবাগ, দুবড়িহাওর, দেওয়ানবাগ, উপকন্ঠ, দক্ষিণ সাদিপুর, টুলটিকর, মিরাপাড়া পশ্চিম, তেররতন, সৈদানীবাগ, মাদারপাড়া, নোয়াবাজার, তৈয়াটিকর গোলাপবাগ, গঙ্গাদাস হাতিমবাগ, কল্যাণপুর শাপলাবাগ, লামাপাড়া পূর্ব, কুশিঘাট, সাদাটিকর, উত্তর সাদিপুর, কুইটুক, নয়াবস্তি, মুরাদপুর, পেশনেওয়াজ মুক্তিরচক, পীরেরচক, মিরেরচক আংশিক, সোনাপুর, বেতার কেন্দ্র, ইসলামপুর আংশিক, ইসলামপুর কলোনী, ইসলামপুর দক্ষিণ ফাল্গুনী, মুসলিম নগর, মুগীরপাড়া, মুড়িলা, নূরপুর, নাথপাঁড়া, আটালু, পূর্ব ভাটপাড়া, পশ্চিম ভাটপাড়া, কান্দিহুতা, মীরাপাড়া, পূর্ব শাপলাভাগ, টুলটিকর আবাসিক এলাকা, পূর্ব কুশিঘাট, শাহপরান উপশহর আবাসিক এলাকা, কৃষিখামার, খাদিমপাড়া আংশিক, কালাটিকর আংশিক, নিপবন, মনিপুরি পাড়া বস্তি, বহর দাসপাড়া, ধনকান্দি, পাঁচগরী, লালখাটংগী, শাহপরান আবাসিক এলাকা, বহর নোয়াগাঁও, এ টি আই, ভাওয়াল টিলা, ইসলামাবাদ ও কল্পগ্রাম।
অঞ্চল ৩ গঠিত হয়েছে ১৬, ১৭, ১৮, ১৯, ২০, ৩৪, ৩৫ ও ৩৬ নম্বর ওয়ার্ড নিয়ে। এর আওতায় রয়েছে হাওয়াপাড়া, তাতিপাড়া, খন্দকারটুলা, নয়াসড়ক, চারাদীঘিরপাড়, মজলিস আমীন, কুমারপাড়া পশ্চিম, সওদাগরটুলা, খান্দাউড়া, ধোপাদীঘির উত্তরপাড়, নাইওরপুল, খ্রিষ্টান মিশন, কাজীটুলা, কাজী জালাল উদ্দিন এলাকা, মহলে আব্দুল্লাহ, ইলেক্ট্রিক সাপ্লাই এলাকা, আম্বরখানা পূর্ব, চন্দনটুলা, চৌহাট্টা, মিরবক্সটুলা, বেতবারটুলা পূর্ব জিন্দাবাজার, মানিকপীর রোড, শাহী ঈদগাহ, উত্তর মিরাবাজার, আগপাড়া, ব্রজনাথটিলা, ঝরনারপার, নয়াপাড়া, ঝেরঝেরি পাড়া, কুমারপাড়া পূর্ব, মুক্তারখাকিমানী পশ্চিম, শাখারীপাড়া, ভাইয়ারপাড়া, সুনাতলা, দর্জিপাড়া, সোনারপাড়া, দর্জিবন্দ, আলমটুলা, দপ্তরীপাড়া, রায়নগর, মুক্তারখাকিমানী পূর্ব, খারপাড়া, ধুনিশাহী ঈদগাহ, মজুমদারপাড়া, সোনারপাড়া লাল মঞ্জিল, ছাপার বনপাড়া, খন্ডিকরপাড়া, ঠাকুরপাড়া, লামাপাড়া উত্তর পশ্চিম, সেনপাড়া, নাথপাড়া, দক্ষিণ বালুচর, খরাদিপাড়া, ধোপার, ব্রাহ্মণপাড়া, আদিত্যপাড়া, দাসপাড়া, দেবপাড়া, লাকড়িপাড়া পশ্চিম, বাদুলটকা পশ্চিম, শিবগঞ্জ, খাদিমপাড়া আংশিক, মীরমহল্লা, বহর কলোনী, বাহুবল আবাসিক এলাকা, উদ্দিন টিলা, কালাটিকর আংশিক শান্তিভাগ, জাহানপুর, সৈয়দপুর আংশিক, মোহাম্মদপুর, চামেলীবাগ গোয়াল গাঁও, শ্যামলী আবাসিক এলাকা আংশিক, ইসলামপুর পূর্ব, সরকারি কলেজ এলাকা আংশিক, সিলেট টেক্সটাইল আংশিক, প্রকৌশলী কলেজ, দুগ্ধ খামার, জাহানপুর উত্তর, আলুরতল, উত্তর বালুচর, আরামভাগ, দুর্গাবাড়ী, এমসি কলেজ আবাসিক এলাকা, টিভি গেইট হাসপাতাল এলাকা, বন বিভাগ টিলা, ইকো পার্ক, কৃষি বিশ্ববিদ্যালয় ও যুব উন্নয়ন অধিদপ্তর এলাকা।
অঞ্চল ৪ গঠিত হয়েছে ৪, ৫, ৬, ৭, ৮, ৩৭, ৩৮ ও ৩৯ নম্বর ওয়ার্ড নিয়ে। এর আওতায় রয়েছে হাউজিং এস্টেট, মনিপুরীপাড়া, দত্তপাড়া, কোনাপাড়া, গড়দোয়ার, হানিটুলা, আম্বরখানা বড়বাজার রাস্তার পশ্চিম ও পূর্ব অংশ, ওয়াপদা কলোনি, গোয়াইপাড়া, রায় হোসেন, কলবাখানী, হাজারীবাগ, খাসদবীর, পীরমহল্লা, চৌকিদেখি পূর্ব, মালীপাড়া, বাদাম বাগিচা, চৌকিদেখি পশ্চিম, সৈয়দ মুগনী, জালালাবাদ আবাসিক এলাকা, পশ্চিম পীরমহল্লা, ফাজিল চিশত, সুবিদবাজার পূর্ব, বানিয়ামহল, হাতর হাওর উত্তর পীরমহল্লা, উমর কাটিগড়, মুগলীটুলা, সুবিদবাজার নয়াবস্তি, ছয়েফ খান রোড, ব্রাহ্মণশাসন, পনিটুলা, পাঠানটুলা পূর্ব ও পশ্চিম, করেরপাড়া, কুচারপাড়া, চান্দাই গির্দা, নোয়াপাড়া এক, কলোনি দুই ও তিন, ভট্টপাড়া, পানতলা, আড়খাই, চুড়ারপাড়া, কালিবাড়ী, হাওলাদারপাড়া আংশিক, দর্জিপাড়া, কারীপাড়া, টিলারগাঁও, ডলিয়া, বড়গুল, দুসকী, বিশ্ববিদ্যালয় এলাকা, আখালিয়া নতুন বাজার আবাসিক এলাকা, যুগীপাড়া, দামালীপাড়া, খাদরা মডেল টাউন, ক্বারীপাড়া, খলাপাড়া, চান্দিয়ালা, বিজিবি এলাকা, আখালিয়া ঘাট, নাজিরের গাঁও, টিওরবাড়ী, খালিগাঁও হায়দরপুর, চরুগাঁও, সাহেবেরগাঁও, শেখপাড়া, ওয়াবদা, কুমারগাঁও, শাহপুর, নোয়াগাঁও আংশিক, নয়া খুরুমখলা, শাহপুর খুরুমখলা, পীরপুর আংশিক, টুকেরগাঁও আংশিক, খুরুমখলা, তালুকদারপাড়া, মইয়ারচর ও গৌরিপুর।
অঞ্চল ৫ গঠিত হয়েছে ২৫, ২৬, ২৭, ২৮, ২৯, ৩০, ৪০, ৪১ ও ৪২ নম্বর ওয়ার্ড নিয়ে। এর অন্তর্ভুক্ত এলাকাগুলো হলো খোজারখলা, গাংগু দক্ষিণ পশ্চিম অর্ধাংশ, বারখলা, ভার্থখলা, কায়স্তরাইল, মোমিনখলা পশ্চিম, কাজীরখলা, দাউদপুর, ঝালোপাড়া, গাংগু রেল লাইনের উত্তরাংশ, সাধুরবাজার, কদমতলী, আলমপুর, গোটাটিকর, পাঠানপাড়া, পৈত্যপাড়া, বাটঘর, হরিনন্দী, আচার্যপাড়া, কিষাণপাড়া, যোগীশাসন, মোমিনখলা পূর্ব, সামাল হাসান, মজলিসপুর, গাংগু, রিয়াছতপুর, মাজপাড়া, সুনামপুর, পশ্চিম বরইকান্দি, কামুশেনা, তেলিরাই, নিয়ামতপুর, মজিদপুর, সিরাজগঞ্জ, পিরিজপুর, পর্বতপুর, বদিকোনা আংশিক, ধরাধরপুর, উম্মুর কবুল, লাউয়াই, মোহাম্মদপুর, রায়েরগাঁও, জৈনপুর, চান্দাই, তেলীপাড়া, চান্দাই পশ্চিমপাড়া, টিয়রগাঁও, তালুকদারপাড়া, নজরপুর, বকশীপুর, গালিমপুর, দাউদপুর আংশিক, কুচাই, পালপুর, দক্ষিণ কুশিঘাট, চিটা শ্রীরামপুর, রুগনপুর, গংগানগর, মনিপুর আংশিক, আলমপুর আংশিক, ছিটা গোটাটিকর, গংগা রায়েরচক, পশ্চিমভাগ, পশ্চিমভাগ আবাসিক এলাকা, সারপিং, সুলতানপুর, তৈয়ব কামাল আংশিক, শেখপাড়া আংশিক ও শ্রীরামপুর।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, প্রতিটি অঞ্চলে প্রশাসনিক কাজের পাশাপাশি স্বাস্থ্যসেবা, টিকাদান, ভেজাল খাদ্য নিয়ন্ত্রণ, স্যানিটেশন, কবরস্থান ও শ্মশানঘাট রক্ষণাবেক্ষণ, কর নির্ধারণ ও আদায়, লাইসেন্স প্রদান, বাজার ফি আদায়, আবর্জনা ব্যবস্থাপনা, অবকাঠামো উন্নয়ন এবং সামাজিক ও সাংস্কৃতিক কার্যক্রম পরিচালিত হবে। সিলেট সিটি কর্পোরেশনকে অবিলম্বে এ সিদ্ধান্ত কার্যকর করার নির্দেশ দেওয়া হয়েছে।
