শিরোনাম
নবম জাতীয় পে-স্কেল: নিম্ন আয়ের কর্মচারীদের বেশি সুবিধা, বাড়ছে পেনশনও দায়িত্ব পালন শেষে ব্যারাকে ফিরে যাচ্ছে সেনাবাহিনী: ওয়াকার-উজ-জামান ৬শ কোটি টাকা পরিশোধ করেও ৬ বছর ধরে অচল শাহজিবাজার বিদ্যুৎকেন্দ্র সিলেটে হামের উপসর্গ নিয়ে আরেক শিশুর মৃ/ত্যু সিলেটে বজ্রসহ ভারী বৃষ্টির পূর্বাভাস বিদ্যুতের দাম বাড়ানোর প্রস্তাব, গণশুনানিতে বিরোধিতা পশ্চিমবঙ্গে ‘পুশব্যাক’ শুরুর ঘোষণা শুভেন্দুর হাওরে ফসলহানির প্রভাব বাজারে, বাড়তে শুরু করেছে চালের দাম ঈদে নগদ টাকা ও মূল্যবান সম্পদ নিরাপদে রাখতে পুলিশের সহায়তা নিন: এসএমপি সিসিকের ভোটে নেই দলীয় প্রতীক, থাকবে তুমুল প্রতিযোগিতা: কে হবেন মেয়র?

https://www.emjanews.com/

15466

sylhet

প্রকাশিত

০৬ মে ২০২৬ ১৩:০৯

আপডেট

০৬ মে ২০২৬ ১৭:৪২

সিলেট

সিলেটে ছোট ভাইয়ের হাতে বড় ভাই খু/ন

প্রকাশ: ০৬ মে ২০২৬ ১৩:০৯

আটককৃত নাজিম উদ্দিন

সিলেটের মোগলাবাজারে পারিবারিক সম্পত্তি নিয়ে বিরোধের জেরে সহোদর ভাইকে হত্যার ঘটনায় দায়ের হওয়া মামলার একমাত্র আসামিকে শরীয়তপুর থেকে আটক করা হয়েছে। র‌্যাব-৯ ও র‌্যাব-৮ এর যৌথ অভিযানে মঙ্গলবার (৫ মে) তাকে আটক করা হয়।

আটককৃত নাজিম উদ্দিন মোগলাবাজার থানার মীরমঙ্গল এলাকার জফুর আলীর ছেলে এবং নিহত মইনুল ইসলাম তার বড় ভাই।

র‌্যাব জানায়, মইনুল ইসলাম ও তার ছোট ভাই নাজিম উদ্দিনের মধ্যে পৈত্রিক সম্পত্তি নিয়ে বিরোধ ছিলো।  এর জেরে প্রায়ই তাদের মধ্যে ঝগড়া-বিবাদ হতো। স্থানীয়ভাবে বিষয়টি মীমাংসার জন্য গত ২৫ মার্চ দুপুরে বাড়িতে মুরুব্বিদের নিয়ে একটি শালিস বৈঠক অনুষ্ঠিত হয়। তবে বৈঠকে ছোট ভাই নাজিম উদ্দিন শালিস মেনে না নিয়ে উপস্থিতদের সামনে বড় ভাইকে গালিগালাজ করেন এবং প্রাণনাশের হুমকি দিয়ে সেখান থেকে চলে যান।

র‌্যাবের ভাষ্য অনুযায়ী, ওইদিন রাত সাড়ে ৮টার দিকে মইনুল ইসলাম রেঙ্গা হাজীগঞ্জ বাজার থেকে বাড়ি ফেরার পথে অভিযুক্ত নাজিম উদ্দিন পেছন দিক থেকে অতর্কিত হামলা চালান। তার হাতে থাকা লোহার পাইপ দিয়ে এলোপাতাড়ি আঘাতে গুরুতর আহত হন মইনুল ইসলাম। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন।

পরবর্তীতে অবস্থার অবনতি হলে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় গত ২৩ এপ্রিল বিকেলে তার মৃত্যু হয়।

এ ঘটনায় নিহতের স্ত্রী বাদী হয়ে মোগলাবাজার থানায় মামলা দায়ের করেন। এরপর আসামিকে আটকের লক্ষ্যে র‌্যাব গোয়েন্দা তৎপরতা জোরদার করে।

এরই ধারাবাহিকতায় গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-৯, সদর কোম্পানি, সিলেট এবং র‌্যাব-৮, সিপিসি-৩, শরীয়তপুরের একটি যৌথ দল শরীয়তপুর জেলার ভেদরগঞ্জ এলাকায় অভিযান চালিয়ে নাজিম উদ্দিনকে আটক করে।