শিরোনাম
নবম জাতীয় পে-স্কেল: নিম্ন আয়ের কর্মচারীদের বেশি সুবিধা, বাড়ছে পেনশনও দায়িত্ব পালন শেষে ব্যারাকে ফিরে যাচ্ছে সেনাবাহিনী: ওয়াকার-উজ-জামান ৬শ কোটি টাকা পরিশোধ করেও ৬ বছর ধরে অচল শাহজিবাজার বিদ্যুৎকেন্দ্র সিলেটে হামের উপসর্গ নিয়ে আরেক শিশুর মৃ/ত্যু সিলেটে বজ্রসহ ভারী বৃষ্টির পূর্বাভাস বিদ্যুতের দাম বাড়ানোর প্রস্তাব, গণশুনানিতে বিরোধিতা পশ্চিমবঙ্গে ‘পুশব্যাক’ শুরুর ঘোষণা শুভেন্দুর হাওরে ফসলহানির প্রভাব বাজারে, বাড়তে শুরু করেছে চালের দাম ঈদে নগদ টাকা ও মূল্যবান সম্পদ নিরাপদে রাখতে পুলিশের সহায়তা নিন: এসএমপি সিসিকের ভোটে নেই দলীয় প্রতীক, থাকবে তুমুল প্রতিযোগিতা: কে হবেন মেয়র?

https://www.emjanews.com/

15467

sylhet

প্রকাশিত

০৬ মে ২০২৬ ১৩:১৫

সিলেট

সিলেটে বাসষ্ট্যান্ড থেকে ৪ জন আ/ট/ক

প্রকাশ: ০৬ মে ২০২৬ ১৩:১৫

সিলেটের দক্ষিণ সুরমার কদমতলী বাসস্ট্যান্ড এলাকায় অনলাইনে জুয়া খেলার অভিযোগে চারজনকে আটক করেছে র‌্যাব-৯। মঙ্গলবার (৫ মে) সন্ধ্যায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

র‌্যাব জানায়, দক্ষিণ সুরমা থানাধীন হুমায়ুন চত্বরে অবস্থানকালে গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারে, কদমতলী বাসস্ট্যান্ডের দিগন্ত এক্সপ্রেস কাউন্টারের পাশে কয়েকজন ব্যক্তি অনলাইনে জুয়া খেলছে। পরে সন্ধ্যা সাড়ে ৬টার দিকে ঘটনাস্থলে অভিযান চালালে র‌্যাবের উপস্থিতি টের পেয়ে কয়েকজন পালানোর চেষ্টা করে। এ সময় চারজনকে আটক করা হয়।

আটককৃতরা হলেন, দক্ষিণ সুরমা থানার সাধুবাজার এলাকার মৃত মমিন মিয়ার ছেলে রাজন আহমেদ (২৮), জালালাবাদ থানার টুকেরবাজার এলাকার ইরান মিয়ার ছেলে জুয়েল মিয়া (২৬), দক্ষিণ সুরমা থানার দক্ষিণ খোজার খলা এলাকার লিটন মিয়ার ছেলে জীবন আহমেদ (২০) এবং দক্ষিণ সুরমা থানার সাধুবাজার এলাকার জুম্মান মিয়ার ছেলে সালমান ফারসী (১৮)।

র‌্যাব বলছে, তাদের কাছ থেকে তিনটি স্মার্টফোন উদ্ধার করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা অনলাইনে জুয়া খেলার কথা স্বীকার করেছে বলে জানানো হয়। র‌্যাবের দাবি, এসব অ্যাপসের মাধ্যমে ১০ টাকায় ৮০০ টাকা পাওয়ার প্রলোভন দেখিয়ে লোকজনকে যুক্ত করা হতো এবং কমিশন নেওয়া হতো। এছাড়া স্থানীয়ভাবে সংগ্রহ করা অর্থ মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিসের মাধ্যমে বিদেশে পাঠানো হতো বলেও জানায় র‌্যাব।

উদ্ধার করা মোবাইল ফোনে অনলাইন জুয়া খেলার বিভিন্ন আলামত পাওয়া গেছে বলে জানানো হয়েছে। এ ঘটনায় সাইবার সুরক্ষা অধ্যাদেশ ২০২৫ অনুযায়ী মামলা দায়েরের প্রস্তুতি নিয়ে আটককৃতদের দক্ষিণ সুরমা থানায় হস্তান্তর করা হয়েছে।

র‌্যাব জানিয়েছে, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে তাদের গোয়েন্দা তৎপরতা ও অভিযান অব্যাহত রয়েছে।