https://www.emjanews.com/

15488

sylhet

প্রকাশিত

০৭ মে ২০২৬ ১১:২৮

সিলেট

সিলেটে হাম উপসর্গে আরো এক শিশুর মৃ/ত্যু

প্রকাশ: ০৭ মে ২০২৬ ১১:২৮

সিলেট বিভাগে হাম ও রুবেলার সংক্রমণ পরিস্থিতি আরও উদ্বেগজনক হয়ে উঠেছে। গত ২৪ ঘণ্টায় নতুন করে আরও ৮ জনের শরীরে হাম শনাক্ত হয়েছে। একই সময়ে হাম উপসর্গ নিয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছে এক শিশু। এ নিয়ে বিভাগে মোট ২০ শিশুর মৃত্যুর তথ্য জানিয়েছে স্বাস্থ্য বিভাগ।

স্বাস্থ্য অধিদপ্তরের সিলেট বিভাগীয় কার্যালয়ের সর্বশেষ প্রতিবেদনে জানা গেছে, চলতি বছরের ১ জানুয়ারি থেকে এখন পর্যন্ত বিভাগে ল্যাব কনফার্মড হাম ও রুবেলার রোগী শনাক্ত হয়েছেন ১৪১ জন।

এদিকে গত ২৪ ঘণ্টায় সন্দেহজনক হাম আক্রান্ত হয়ে নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছেন ৬৬ জন। বর্তমানে বিভাগের বিভিন্ন হাসপাতাল ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন ২৬৩ জন রোগী।

স্বাস্থ্য বিভাগের তথ্যমতে, সর্বশেষ মারা যাওয়া শিশুটি সিলেটের শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে চিকিৎসাধীন ছিল। হামের উপসর্গ নিয়ে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।