https://www.emjanews.com/

15491

sylhet

প্রকাশিত

০৭ মে ২০২৬ ১৩:৫৪

আপডেট

০৭ মে ২০২৬ ১৪:০৮

সিলেট

সিলেটে র‌্যাবের জালে আনু মিয়া

প্রকাশ: ০৭ মে ২০২৬ ১৩:৫৪

সিলেটের কোম্পানীগঞ্জে র‌্যাব-৯ এর অভিযানে বিদেশি মদসহ এক ব্যক্তিকে আটক করা হয়েছে। ভোরবেলায় চালানো এ অভিযানে পালানোর সময় তাকে আটক করা হয় বলে জানিয়েছে র‌্যাব।

র‌্যাব জানায়, বৃহস্পতিবার (৭ মে) ভোর আনুমানিক ৫টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে কোম্পানীগঞ্জ উপজেলার টুকের বাজার এলাকায় অভিযান চালানো হয়। এ সময় র‌্যাবের উপস্থিতি টের পেয়ে দুইজন ব্যক্তি পালানোর চেষ্টা করে। পরে ধাওয়া করে একজনকে আটক করা হলেও অন্যজন পালিয়ে যায়।

আটকের পর জিজ্ঞাসাবাদে ওই ব্যক্তি তার কাছে বিদেশি মদ থাকার কথা স্বীকার করে। পরে তার ভাড়া করা কক্ষ থেকে একটি প্লাস্টিকের বস্তা ও ক্যারেটের ভেতর রাখা মোট ১৫২ বোতল বিদেশি মদ উদ্ধার করা হয়েছে বলে র‌্যাব জানিয়েছে।

আটককৃত মো. আনোয়ার হোসেন ওরফে আনু মিয়া (৫৫), সিলেট জেলার কোম্পানীগঞ্জ উপজেলার মধ্য রাজনগর এলাকার নুরুল ইসলামের ছেলে।

র‌্যাবের দাবি, আটক ব্যক্তি ও পলাতক সহযোগী সীমান্তবর্তী এলাকা থেকে বিদেশি মদ সংগ্রহ করে দেশের বিভিন্ন স্থানে বিক্রির উদ্দেশ্যে মজুত রেখেছিল।