শিরোনাম
সিলেটে নাসিম হোসাইনের ৫০ লাখ টাকা ছিন/তাই, বিকাশ কর্মীসহ ৯ জন ধরা সিলেট সীমান্তে জব্দ হলো প্রায় ২ কোটি টাকার চো/রাইপণ্য সিলেট-ঢাকা-চট্টগ্রাম রেললাইন ডুয়েল গেজ নিয়ে সমীক্ষা চলছে: প্রতিমন্ত্রী বাংলাদেশি লিমন-বৃষ্টিকে মরণোত্তর ডক্টরেট ডিগ্রি প্রদান বাংলাদেশিদের জন্য সম্ভাবনার নতুন দ্বার খুলছে পর্তুগাল বাইশটিলাকে ঘিরে বড় স্বপ্ন, সিলেটে নির্মাণ হচ্ছে পরিবেশবান্ধব পর্যটন কেন্দ্র নবম পে স্কেলে দ্বিগুণ হতে পারে মাসিক পেনশন দেশের স্বার্থ পরিপন্থি ধারা থাকলে মার্কিন বাণিজ্য চুক্তি পরিবর্তনের সুযোগ রয়েছে: বাণিজ্যমন্ত্রী সিলেটে হাম উপসর্গে একদিনেই ৩ শিশুর মৃ/ত্যু ব্রিটেনের নিষেধাজ্ঞায় বাংলাদেশের ট্রাভেল এজেন্সি

https://www.emjanews.com/

15526

sylhet

প্রকাশিত

০৯ মে ২০২৬ ১৩:৩৫

আপডেট

০৯ মে ২০২৬ ১৬:১২

সিলেট

সিলেটে জু/য়া খেলে সর্বস্ব হারাতো মানুষ: ‘কমিশন’ পেতো তারা

প্রকাশ: ০৯ মে ২০২৬ ১৩:৩৫

সিলেটের দক্ষিণ সুরমা এলাকায় অনলাইন জুয়া চক্রের সদস্যদের আটকের ঘটনা সামনে এসেছে। র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন, র‌্যাব-৯ জানিয়েছে, শুক্রবার (৮ মে) রাতে অভিযান চালিয়ে ছয়জনকে আটক করা হয়েছে।

র‌্যাব-৯ এর একটি আভিযানিক দল জানায়, দক্ষিণ সুরমা থানার কদমতলী পয়েন্ট এলাকায় অবস্থানকালে গোপন তথ্যের ভিত্তিতে তারা জানতে পারে, জিঞ্জির শাহ মাজারের উত্তর পাশে কয়েকজন অনলাইনে জুয়া খেলার উদ্দেশ্যে জড়ো হয়েছে। পরে রাত আনুমানিক ৮টা ৪৫ মিনিটে সেখানে পৌঁছালে র‌্যাবের উপস্থিতি টের পেয়ে কয়েকজন দৌড়ে পালানোর চেষ্টা করে। এ সময় ছয়জনকে আটক করা হয়, তবে আরও আট থেকে দশজন পালিয়ে যায় বলে জানানো হয়।

আটককৃতরা হলেন সিলেট জেলার দক্ষিণ সুরমা থানার ন-ভাগ এলাকার মৃত সুরুজ আলীর ছেলে জুনেদ আহমদ (৩৭), খোজারখলা এলাকার বাবুল মিয়ার ছেলে লিটন আহমদ (২৮), সাধুর বাজার এলাকার সুজন মিয়ার ছেলে আকাশ মিয়া (২০), মোগলাবাজার থানার ভগতিপুর এলাকার মৃত আকবর আলীর ছেলে রায়হান আহমদ (২২), জকিগঞ্জ উপজেলার মামুরাখালী এলাকার মৃত তরজী মিয়ার ছেলে বাছন আহমদ (৫৬) এবং দক্ষিণ সুরমার ভার্থখলা এলাকার মৃত চুনু মিয়ার ছেলে আলাউদ্দিন (৩৬)।

র‌্যাব জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক ব্যক্তিরা জানিয়েছে, তারা ‘শিলং তীর প্রেডিকশন’, ‘নাইট তীর’, ‘শিলং তীর লাইভ’, ‘নাইট ইন্ডিয়া তীর’সহ বিভিন্ন অ্যাপের মাধ্যমে মানুষকে ১০ টাকায় ৮০০ টাকা পাওয়ার প্রলোভন দেখিয়ে যুক্ত করত এবং এর মাধ্যমে কমিশন পেত। তাদের কাছ থেকে দুটি স্মার্ট মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে, যেখানে অনলাইন জুয়ার সংশ্লিষ্ট আলামত পাওয়া গেছে বলে দাবি করা হয়েছে।

র‌্যাব আরও জানায়, এসব অনলাইন জুয়ার বোর্ড বিদেশ থেকে পরিচালিত হয় এবং স্থানীয়ভাবে সংগ্রহ করা অর্থ বিকাশসহ বিভিন্ন মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিসের মাধ্যমে পাঠানো হতো।

আটক ব্যক্তিদের বিরুদ্ধে সাইবার সুরক্ষা অধ্যাদেশ, ২০২৫ অনুযায়ী মামলা দায়েরের প্রক্রিয়া শেষে তাদের দক্ষিণ সুরমা থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানানো হয়। পাশাপাশি এ ধরনের অপরাধ দমনে র‌্যাবের গোয়েন্দা তৎপরতা ও অভিযান অব্যাহত রয়েছে।