শিরোনাম
সিলেটে ৩২ ঘণ্টায় ৭০ জনকে গ্রেফ/তার সিলেটে ক্রেতা সেজে দোকানে ঢুকে লাখ লাখ টাকা উধাও, কীভাবে ধরা পড়ল সেই চক্র? সিলেটে হামের উপসর্গ নিয়ে আরো ২ শিশুর মৃ/ত্যু মানুষ শান্তি এবং নিরাপত্তা চায়: প্রধানমন্ত্রী ‘বাংলাদেশ ফার্স্ট’ নীতিতে বহুমাত্রিক পররাষ্ট্রনীতি গ্রহণের ঘোষণা উপদেষ্টার সিলেটসহ দেশের বিভিন্ন স্থানে বৃষ্টির পূর্বাভাস ওসমানীতে আপাতত হচ্ছে না হাম ওয়ার্ড, বেসামাল শামসুদ্দিন  সিলেটে নাসিম হোসাইনের ব্যবসা প্রতিষ্ঠানের ৫০ লাখ টাকা ছিন/তাই, বিকাশ কর্মীসহ ৯ জন ধরা সিলেট সীমান্তে জব্দ হলো প্রায় ২ কোটি টাকার চো/রাইপণ্য সিলেট-ঢাকা-চট্টগ্রাম রেললাইন ডুয়েল গেজ নিয়ে সমীক্ষা চলছে: প্রতিমন্ত্রী

https://www.emjanews.com/

15550

national

প্রকাশিত

০৯ মে ২০২৬ ২২:২৫

জাতীয়

১৮ ঘণ্টা পর দুই বাংলাদেশির ম র দে হ ফেরত দিল বিএসএফ

প্রকাশ: ০৯ মে ২০২৬ ২২:২৫

ছবি: সংগৃহীত

ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলা সীমান্তে বিএসএফের গুলিতে নিহত দুই বাংলাদেশির মৃতদেহ ১৮ ঘণ্টা পর ফেরত দিলো ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ।

শনিবার (৯ মে) বিকেলে কসবা উপজেলার ক্ষিরনাল সীমান্তে পতাকা বৈঠকের মাধ্যমে মরদেহ দুটি বাংলাদেশে ফেরত দেওয়া হয়।

তারা হলেন - ধজনগর গ্রামের হেবযু মিয়ার ছেলে মো. মুরসালিন (২০) এবং মধুপুর গ্রামের মকরম আলীর ছেলে নবীর হোসেন।

শনিবার দিবাগত রাতে সীমান্ত এলাকায় বিএসএফের গুলিতে তাদের মৃত্যু হয়। এ ঘটনায় আরও বেশকয়েকজন জন আহত হওয়ার খবর পাওয়া গেছে।

বিজিবির পক্ষ থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে দাবি করা হয়, প্রায় ১৫ জন বাংলাদেশি ভারতীয় চোরাকারবারিদের সহায়তায় ভারতের অভ্যন্তরে প্রবেশ করে। তখন বিএসএফ সদস্যরা গুলি ছোড়ে।

মরদেহ হস্তান্তরের সময় বাংলাদেশের পক্ষে নেতৃত্ব দেন, বিজিবি ব্যাটালিয়ন (সুলতানপুর) এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এস এম শরিফুল ইসলাম এবং কসবা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজনীন সুলতানা। ভারতের পক্ষে উপস্থিত ছিলেন, বিএসএফের ৪৯ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল অজিত কুমার সিং ও বিশালঘর থানার একাধিক অফিসার।

বিজিবি জানিয়েছে, এ ঘটনায় বিএসএফকে প্রটেস্ট নোট দেওয়া হয়েছে এবং সীমান্ত পরিস্থিতি বর্তমানে স্বাভাবিক রয়েছে।