শিরোনাম
সিলেটে নাসিম হোসাইনের ৫০ লাখ টাকা ছিন/তাই, বিকাশ কর্মীসহ ৯ জন ধরা সিলেট সীমান্তে জব্দ হলো প্রায় ২ কোটি টাকার চো/রাইপণ্য সিলেট-ঢাকা-চট্টগ্রাম রেললাইন ডুয়েল গেজ নিয়ে সমীক্ষা চলছে: প্রতিমন্ত্রী বাংলাদেশি লিমন-বৃষ্টিকে মরণোত্তর ডক্টরেট ডিগ্রি প্রদান বাংলাদেশিদের জন্য সম্ভাবনার নতুন দ্বার খুলছে পর্তুগাল বাইশটিলাকে ঘিরে বড় স্বপ্ন, সিলেটে নির্মাণ হচ্ছে পরিবেশবান্ধব পর্যটন কেন্দ্র নবম পে স্কেলে দ্বিগুণ হতে পারে মাসিক পেনশন দেশের স্বার্থ পরিপন্থি ধারা থাকলে মার্কিন বাণিজ্য চুক্তি পরিবর্তনের সুযোগ রয়েছে: বাণিজ্যমন্ত্রী সিলেটে হাম উপসর্গে একদিনেই ৩ শিশুর মৃ/ত্যু ব্রিটেনের নিষেধাজ্ঞায় বাংলাদেশের ট্রাভেল এজেন্সি

https://www.emjanews.com/

15525

national

প্রকাশিত

০৯ মে ২০২৬ ১২:৩২

আপডেট

০৯ মে ২০২৬ ১২:৩৬

জাতীয়

সীমান্তে সর্বোচ্চ সতর্কতা জারি: ২ বাংলাদেশীর মৃ/ত্যু

প্রকাশ: ০৯ মে ২০২৬ ১২:৩২

চোরাচালান ও অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে কুড়িগ্রামের বিভিন্ন সীমান্ত এলাকায় সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ, বিজিবি। শনিবার (৯ মে) কুড়িগ্রাম ব্যাটালিয়ন, ২২ বিজিবি, এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।

বিজ্ঞপ্তিতে ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ মাহবুব-উল-হক বলেন, সীমান্ত দিয়ে যেকোনো ধরনের অবৈধ অনুপ্রবেশ রোধে বিজিবি সবসময় কঠোর অবস্থানে রয়েছে। জেলার সীমান্ত এলাকাগুলোতে ইতোমধ্যে নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করা হয়েছে এবং টহল ও নজরদারি বাড়ানো হয়েছে।

তিনি জানান, দেশের সার্বভৌমত্ব রক্ষা, চোরাচালান দমন এবং সীমান্ত নিরাপত্তা নিশ্চিত করতে বিজিবি ‘জিরো টলারেন্স’ নীতিতে কাজ করছে। এ কারণে কুড়িগ্রামের বিভিন্ন সীমান্ত পয়েন্টে অতিরিক্ত সতর্কতা জারি করা হয়েছে।

এদিকে, এর আগের দিন শুক্রবার (৮ মে) গভীর রাতে ব্রাহ্মণবাড়িয়ার কসবা সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী, বিএসএফের গুলিতে মুরসালিন (২২) ও নবীর হোসেন (৫৫) নামে দুই বাংলাদেশি নিহত হন। একই ঘটনায় আরও কয়েকজন আহত হয়েছেন বলে জানা গেছে।

ঘটনার বিষয়ে ৬০ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল শরিফুল ইসলাম জানান, নিহতরা চোরাচালানের সঙ্গে সম্পৃক্ত ছিলেন বলে প্রাথমিকভাবে জানা গেছে। ভারত সীমান্ত অতিক্রমের সময় বিএসএফের গুলিতে তারা নিহত হন। বর্তমানে তাদের মরদেহ ভারতের একটি মর্গে রয়েছে এবং দেশে ফিরিয়ে আনতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হচ্ছে।