শিরোনাম
সিলেটে নাসিম হোসাইনের ৫০ লাখ টাকা ছিন/তাই, বিকাশ কর্মীসহ ৯ জন ধরা সিলেট সীমান্তে জব্দ হলো প্রায় ২ কোটি টাকার চো/রাইপণ্য সিলেট-ঢাকা-চট্টগ্রাম রেললাইন ডুয়েল গেজ নিয়ে সমীক্ষা চলছে: প্রতিমন্ত্রী বাংলাদেশি লিমন-বৃষ্টিকে মরণোত্তর ডক্টরেট ডিগ্রি প্রদান বাংলাদেশিদের জন্য সম্ভাবনার নতুন দ্বার খুলছে পর্তুগাল বাইশটিলাকে ঘিরে বড় স্বপ্ন, সিলেটে নির্মাণ হচ্ছে পরিবেশবান্ধব পর্যটন কেন্দ্র নবম পে স্কেলে দ্বিগুণ হতে পারে মাসিক পেনশন দেশের স্বার্থ পরিপন্থি ধারা থাকলে মার্কিন বাণিজ্য চুক্তি পরিবর্তনের সুযোগ রয়েছে: বাণিজ্যমন্ত্রী সিলেটে হাম উপসর্গে একদিনেই ৩ শিশুর মৃ/ত্যু ব্রিটেনের নিষেধাজ্ঞায় বাংলাদেশের ট্রাভেল এজেন্সি

https://www.emjanews.com/

15523

national

প্রকাশিত

০৯ মে ২০২৬ ১১:৪৬

আপডেট

০৯ মে ২০২৬ ১১:৪৭

জাতীয়

প্রবাসীর স্ত্রী-সন্তানসহ ৫ জনকে গলা কে/টে হ/ত্যা

প্রকাশ: ০৯ মে ২০২৬ ১১:৪৬

গাজীপুরের কাপাসিয়ায় প্রবাসীর স্ত্রী-সন্তানসহ পাঁচজনকে গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। শুক্রবার (৮ মে) দিবাগতরাতে উপজেলার রাউতকোনা গ্রামে এ ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, রাতের কোনো একসময় ওই পাঁচজনকে হত্যা করা হয়। নিহতদের মধ্যে প্রবাসীর স্ত্রী, তার তিন কন্যা ও শ্যালক রয়েছেন।
দুর্বৃত্তরা ঘরে থাকা স্বর্ণালঙ্কার ও টাকা-পয়সা লুট করে নিয়ে যায়। এখন পর্যন্ত হত্যাকাণ্ডের প্রকৃত কারণ জানা যায়নি।

গাজীপুরের কাপাসিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রফিকুল ইসলাম বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তদন্তের পর বিস্তারিত জানানো হবে।