https://www.emjanews.com/

15800

sylhet

প্রকাশিত

২০ মে ২০২৬ ১৯:০৮

সিলেট

কোম্পানীগঞ্জে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহের উদ্বোধন

প্রকাশ: ২০ মে ২০২৬ ১৯:০৮

ছবি: সংগৃহীত

‘অগ্নিযোদ্ধাদের একটাই পণ, নিরাপদ রাখবো সম্পদ ও জীবন’- এই প্রতিপাদ্যকে সামনে রেখে দেশব্যাপী শুরু হয়েছে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহ-২০২৬।

সিলেটের কোম্পানীগঞ্জে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনে ২০মে (বুধবার) সকাল ১০টায় উদ্বোধনী অনুষ্ঠান ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

ওয়্যারহাউজ ইন্সপেক্টর আবু সালেহ মোহাম্মদ জাকারিয়া খান, বিএফএম এর সভাপতিত্বে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহ-২০২৬ এর উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মাদ রবিন মিয়া।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ রাজিবুল হাসান, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আতাউর রহমান, কোম্পানীগঞ্জ প্রেসক্লাবের সহ-সভাপতি আনোয়ার সুমন ও সিনিয়র সদস্য সুহেল রানা।

প্রধান অতিথি পূর্ব নির্ধারিত সূচি অনুযায়ী প্যারেড গ্রাউন্ডে প্রবেশ করে অভিবাদন মঞ্চে আরোহন করলে প্যারেড কমান্ডার নবকুমার সিংহের নেতৃত্বে কন্টিনজেন্টের সদস্যগণ তাঁকে সশ্রদ্ধ অভিবাদন জ্ঞাপন করে। প্রধান অতিথি প্যারেড পরিদর্শনের পর জাতীয় সংগীতের সাথে সাথে জাতীয় পতাকা ও বিভাগীয় পতাকা উত্তোলন করেন।

ভলান্টিয়ার লতিফ মিয়ার পবিত্র কোরআন থেকে তিলাওয়াতের মধ্যে দিয়ে শুরু হওয়া অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন, ভলান্টিয়ার আব্দুল মামুন।

বক্তারা বলেন, কোম্পানীগঞ্জ একটি দুর্যোগ সংকুল এলাকা। এই উপজেলায় অগ্নিদুর্ঘটনা ও বন্যাসহ বিভিন্ন দুর্যোগে কমিউনিটি ভলান্টিয়ার প্রশিক্ষণের মাধ্যমে সাধারণ জনগণকেও দুর্যোগ মোকাবিলায় সম্পৃক্ত করা হচ্ছে। কারণ একটি সচেতন সমাজই পারে দুর্ঘটনা ও দুর্যোগের ক্ষয়ক্ষতি কমিয়ে আনতে। দুর্ঘটনা ঘটার পর শুধু উদ্ধার তৎপরতাই যথেষ্ট নয়, দুর্ঘটনা প্রতিরোধই সবচেয়ে গুরুত্বপূর্ণ। প্রতিরোধই হলো সর্বোত্তম সুরক্ষা। আমাদের সকলকে আরও সচেতন হতে হবে। তাই আপনারা কমিউনিটি ভলান্টিয়ার প্রশিক্ষণে অংশগ্রহণ করুন। আপনার সামান্য জ্ঞান একটি বড় দুর্ঘটনা রুখে দিতে পারে। একটি ছোট অসতর্কতা কখনো কখনো ভয়াবহ দুর্ঘটনার কারণ হতে পারে। মনে রাখতে হবে-নিরাপত্তা কোনো বিলাসিতা নয়, এটি প্রতিটি নাগরিকের দায়িত্ব।

আলোচনা সভা শেষে অতিথিরা স্টেশন প্রাঙ্গনে অগ্নি নির্বাপনী সাজ সরঞ্জাম পরিদর্শন করেন ও শোভাযাত্রায় অংশ নেন।