https://www.emjanews.com/

15807

sylhet

প্রকাশিত

২০ মে ২০২৬ ২১:০৬

সিলেট

শ্রীমঙ্গলে ঐতিহাসিক ‘মুল্লুক চলো দিবস পালিত

প্রকাশ: ২০ মে ২০২৬ ২১:০৬

ছবি: সাজু মারছিয়াং

​শ্রীমঙ্গল (মৌলভীবাজার): মৌলভীবাজারের শ্রীমঙ্গলে ঐতিহাসিক চা শ্রমিক ‘মুল্লুক চলো দিবস উপলক্ষে আলোচনা সভা ও স্মরণসভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২০মে) দুপুরে শহরের মৌলভীবাজার রোডস্থ চা শ্রমিক ইউনিয়নের কেন্দ্রীয় কার্যালয়ে বাংলাদেশ চা শ্রমিক ইউনিয়নের আয়োজনে দিবসটি যথাযথ মর্যাদায় পালন করা হয়।

​অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ চা শ্রমিক ইউনিয়নের কার্যকরী সভাপতি বৈশিষ্ঠ তাঁতী। এতে বক্তব্য দেন, সংগঠনের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক নৃপেন পাল, সাংগঠনিক সম্পাদক বিজয় হাজরা, এবং কোষাধ্যক্ষ পরেশ কালিন্দীসহ অন্যান্য কেন্দ্রীয় নেতৃবৃন্দ।

​আলোচনা সভায় বক্তারা ইতিহাসের সেই রক্তঝরা দিনটির স্মৃতি চারণ করে বলেন,​ ১৯২১ সালের ২০ মে চা জনগোষ্ঠীর সদস্যরা সিলেট থেকে পায়ে হেঁটে চাঁদপুরের মেঘনা স্টিমার ঘাটে পৌঁছান। নিজ দেশে ফিরে যাওয়ার উদ্দেশ্যে তারা জাহাজে উঠতে চাইলে ব্রিটিশ গোর্খা বাহিনীর সদস্যরা তাদের ওপর নির্বিচারে গুলি চালায়। এতে বহু চা শ্রমিক নিহত হন এবং তাদের মরদেহ মেঘনা নদীতে ভাসিয়ে দেওয়া হয়।

​বক্তারা ক্ষোভ প্রকাশ করে আরও বলেন, সেই ঐতিহাসিক ও নৃশংস ঘটনার ১০৫ বছর পেরিয়ে গেলেও এখনো চা শ্রমিকদের মৌলিক অধিকার পুরোপুরি বাস্তবায়িত হয়নি। তারা এখনো নানা দিক থেকে বঞ্চিত।

স্মরণসভা থেকে চা শ্রমিক নেতৃবৃন্দ ‘মুল্লুক চলো দিবসকে রাষ্ট্রীয়ভাবে ‘চা শ্রমিক দিবস হিসেবে ঘোষণা করার জন্য সরকারের কাছে জোর দাবি জানান।