শিরোনাম
সাদাপাথর ভ্রমণ: পর্যটকদের জন্য জরুরি নির্দেশনা প্রাথমিক বৃত্তি পরীক্ষার ফল প্রকাশের সম্ভাব্য তারিখ জানাল অধিদপ্তর সিলেটের একজনসহ অতিরিক্ত আইজিপি হলেন ৫ কর্মকর্তা ‘আপা’ ডাকায় নয়, বাসি মিষ্টি বিক্রির দায়ে জরিমানা: ওসমানীনগর ইউএনও আদ্‌-দ্বীন ভবন চিকিৎসা কার্যক্রম পরিচালনার জন্য উপযুক্ত নয়: স্বাস্থ্যমন্ত্রী বাজেটে হাওরাঞ্চলের জন্য ৫০ হাজার কোটি টাকার বিশেষ বরাদ্দের দাবি সিলেটে সর্বোচ্চ বৃষ্টিপাত: আজও ভারী বর্ষণের পূর্বাভাস এবার বিশ্বকাপের সেমিফাইনালে ব্রাজিল-আর্জেন্টিনা মহাযুদ্ধ? সীমান্তে বিএসএফের ১০টি পুশইন অপচেষ্টা প্রতিহত করেছে বিজিবি সিলেটে রাতের মধ্যে বজ্রবৃষ্টির আভাস

https://www.emjanews.com/

16089

sports

প্রকাশিত

০৪ জুন ২০২৬ ১৯:১০

খেলাধুলা

আন্তঃমণিপুরী মিডবার ফুটবল টুর্নামেন্ট সম্পন্ন

প্রকাশ: ০৪ জুন ২০২৬ ১৯:১০

ছবি: সংগৃহীত

সিলেটের বাগবাড়ি বর্ণমালা সিটি একাডেমি স্কুল মাঠে রবিবার অনুষ্ঠিত হয়েছে নরসিংটিলা ও সাগর দিঘীর পাড় আয়োজিত আন্তঃমণিপুরী মিডবার ফুটবল টুর্নামেন্ট-২০২৬ এর ফাইনাল খেলা।

রোমাঞ্চকর এ ফাইনালে ট্রাইব্রেকারে খাদিম প্যানেলকে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে এ-সেভেন এক্স শিবগঞ্জ। রানার্সআপ হয় খাদিম প্যানেল।

টুর্নামেন্টে সিলেট বিভাগের বিভিন্ন এলাকার মোট ১৪টি দল অংশগ্রহণ করে। খেলা উপলক্ষে মাঠে বিপুল সংখ্যক দর্শকের উপস্থিতি লক্ষ্য করা যায়। পুরো টুর্নামেন্টজুড়ে অংশগ্রহণকারী দলগুলো প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ও নান্দনিক ফুটবল উপহার দেয়।

খেলায় এলাকার বিশিষ্ট মুরোব্বিয়ানদের মধ্যে উপস্থিত ছিলেন, আমির হোসেন, সানাউল হক সানা, কান্তমণি সিংহ, নিলাকান্ত মনির, নিরেন সিংহ, সমরেন্দ্র সিংহ, নবীন সিংহ, অমর সিংহ, অমলেশ সিংহ, অর্জুন সিংহ, পারভেজ আহমদ, সুমন সিং, শামিম রেজা, কামাল আহমদ, সাচ্চু মিয়া, আমিনুর রসিদসহ আরো অনেকে।

পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রথম পুরস্কার প্রদান করেন অ্যাডভোকেট আজিম উদ্দিন, রানার্সআপ পুরস্কার প্রদান করেন ডা. কমলজিৎ রাজকুমার এবং তৃতীয় পুরস্কার প্রদান করেন আমেরিকা প্রবাসী ইয়াহিয়া আহমেদ রুবেল। এ সময় মণিপুরী ও মুসলিম সম্প্রদায়ের গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আয়োজক কমিটির সভাপতি বিশ্বজিৎ রাজকুমার। সার্বিক পরিচালনায় ছিলেন সাধারণ সম্পাদক জয় মণি সিংহ।

আয়োজকরা জানান,মণিপুরী যুবসমাজের মধ্যে ক্রীড়া চর্চা বৃদ্ধি,পারস্পরিক সম্প্রীতি ও সৌহার্দ্য জোরদারের লক্ষ্যে এ টুর্নামেন্টের আয়োজন করা হয়েছে। তারা ভবিষ্যতেও এ ধরনের আয়োজন অব্যাহত রাখার আশাবাদ ব্যক্ত করেন।