https://www.emjanews.com/

16370

surplus

প্রকাশিত

১৩ জুন ২০২৬ ২২:৫৫

অন্যান্য

সাবেক এমপি অধ্যক্ষ ফরিদ উদ্দিন চৌধুরীর ইন্তেকালে সিলেট জামায়াতের শোক

প্রকাশ: ১৩ জুন ২০২৬ ২২:৫৫

ছবি: সংগৃহীত

বর্ষীয়ান রাজনীতিবিদ, জামায়াতের সাবেক কেন্দ্রীয় কর্মপরিষদ ও মজলিসে শুরা সদস্য, সাবেক সিলেট জেলা আমীর ও সিলেট-৫ (কানাইঘাট-জকিগঞ্জ) আসনের সাবেক এমপি, প্রখ্যাত আলেমে দ্বীন ও বিশিষ্ট শিক্ষানুরাগী অধ্যক্ষ মাওলানা ফরিদ উদ্দিন চৌধুরীর ইন্তেকালে শোক প্রকাশ করেছেন জামায়াতের কেন্দ্রীয় সহকারী সেক্রেটারী জেনারেল এডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের, সিলেট জেলা ও মহানগর জামায়াত নেতৃবৃন্দ। মরহুমের মাগফেরাত কামনা করে শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান তারা।

শনিবার (১৩ জুন) এক যৌথ শোকবার্তায় জামায়াতের কেন্দ্রীয় সহকারী সেক্রেটারী জেনারেল এডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের, জামায়াতের কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও সিলেট মহানগরী আমীর মুহাম্মদ ফখরুল ইসলাম, কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য ও সিলেট জেলা আমীর মাওলানা হাবিবুর রহমান, মহানগর নায়েবে আমীর ড. নূরুল ইসলাম বাবুল ও সেক্রেটারী মোহাম্মদ শাহজাহান আলী এবং জেলা সেক্রেটারী জয়নাল আবেদীন বলেন, ‘বৃহত্তর সিলেটের ইসলামী আন্দোলনের অন্যতম সিপাহশালার। তিনি দ্বীনের দ্বায়ি হিসেবে আজীবন কুরআন ও ইসলামের খেদমতে কাজ করে গেছেন। দ্বীনি শিক্ষার প্রসার মসজিদ মাদ্রাসা ও শিক্ষা প্রতিষ্ঠান প্রতিষ্ঠায় অগ্রনী ভুমিকা পালন করেছেন। একজন জনপ্রতিনিধি হিসেবে তাঁর নির্বাচনী এলাকার উন্নয়ন ও সততার দৃষ্টান্ত স্থাপন করে গেছেন। অমায়িক ব্যবহারের কারণে তিনি দল মত ধর্ম বর্ণ নির্বিশেষে সকলের কাছে ছিলেন শ্রদ্ধা ও প্রিয় ব্যক্তিত্ব। বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ ও প্রখ্যাত প্রবী আলেমে দ্বীন অধ্যক্ষ মাওলানা ফরিদ উদ্দিন চৌধুরীর ইন্তেকালে সিলেটবাসী একজন অভিভাবকতুল্য আলেম ও রাজনীতিবিদকে হারালো। যা সহজে পুরন হবার নয়। তিনি আমৃত্যু ইসলামী আন্দোলন, দেশ ও জাতির কল্যাণে কাজ করে গেছেন। আল্লাহ পাক মরহুম অধ্যক্ষ মাওলানা ফরিদ উদ্দিন চৌধুরীকে জান্নাতের মেহমান হিসেবে কবুল করুন ও  পরিবারবর্গকে এই শোক সইবার শক্তি দিন। আমীন।’